NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo
আন্তর্জাতিক ডেস্ক:

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে চীনা প্রেসিডেন্টের শোক


লিলি, সিএমজি: প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:৩৭ এএম

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে চীনা প্রেসিডেন্টের শোক
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ৯ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের মর্মান্তিক মৃত্যুতে নতুন ব্রিটিশ রাজা চার্লস তৃতীয়কে শোকবার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি চীন সরকার ও চীনা জনগণ এবং নিজের পক্ষ থেকে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং ব্রিটিশ রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। বার্তায় প্রেসিডেন্ট সি বলেন, ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘকালীন রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথ ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। তিনিই চীন সফর করা প্রথম ব্রিটিশ রানি। তাঁর মৃত্যু ব্রিটিশ জনগণের জন্য একটি বড় ক্ষতি। চীনা প্রেসিডেন্ট বলেন, ‘আমি চীন-যুক্তরাজ্য সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দিই এবং দুই দেশের মধ্যে রাষ্ট্রদূত পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীকে কাজে লাগিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া এবং দু’দেশ ও দু’দেশের জনগণের কল্যাণে রাজা তৃতীয় চার্লসের সাথে কাজ করতে ইচ্ছুক।’ দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ এবং রানির আত্মীয়স্বজন ও ব্রিটিশ সরকারের প্রতি সমবেদনা জানিয়ে একই দিন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ব্রিটিশ প্রধানমন্ত্রী এলিজাবেথ ট্রাসের কাছে শোকবার্তা পাঠিয়েছেন। সূত্র: সিএমজি।