NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

বিশিষ্ট বেতার ব্যক্তিত্ব হাসান মীর মৃত্যুবরণ করেছেন


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ১২:২৯ এএম

বিশিষ্ট বেতার ব্যক্তিত্ব হাসান মীর মৃত্যুবরণ করেছেন

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

বিশিষ্ট বেতার  ব্যক্তিত্ব হাসান মীর (মীর হাসান ইউনুস) (২৩ নভেম্বর শনিবার ) রাত সাড়ে দশটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ শয্যাগত ছিলেন।   বাংলাদেশ বেতার ও  এন এইচ কে রেডিও জাপানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ বেতারে চাকুরি কালীন সময়ে ১৯৮৮ থেকে ১৯৯১ সাল  পযন্ত রেডিও জাপান বাংলা বিভাগে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। তিনি  জাপানি ভাষায় বিশেষজ্ঞ  ছিলেন। তিনি লেখালেখিতেও ছিলেন সিদ্ধহস্ত , তিনি বেশ কয়েকটি জাপানি বই বাংলায় অনুবাদ করে প্রকাশ করেন। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জন্মগ্রহণকারী হাসান মীরের বাবা রেলওয়েতে কর্মরত ছিলেন ।  নিজগ্রাম বাহাদুরপুরে প্রাথমিক শিক্ষা গ্রহন করেন।  বাবার কর্মস্থল ছিল পোড়াদহ । কুষ্টিয়া মুসলিম হাই স্কুল থেকে ম্যাটিকুলেশন পাশের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা শেষে তিনি তদানীন্তন রেডিও পাকিস্তান ঢাকার সংবাদ বিভাগে যোগদান করেন।  আজ  আবাসস্থল  রাজশাহীতে বাদ যোহর রাণীবাজার মসজিদ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরহুমের গ্রামের বাড়ী  কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে । বিশিষ্ট এ বেতার ব্যক্তিত্বের মৃত্যুতে বাংলাদেশ ও ভারতের অনেক বেতার শ্রোতা শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রয়াত হাসান মীর একজন ভালো বেতার শ্রোতাও ছিলেন, তিনি বিশেষ করে বিবিসির অনুষ্ঠান নিয়ে সামাজিক মাধ্যমে লেখালেখি করতেন।