NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চুয়াডাংগায় সরকারী ডাকবাংলো হতে বিআরটিএ কর্মকর্তার মরদেহ উদ্ধার


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৩৩ এএম

চুয়াডাংগায় সরকারী ডাকবাংলো হতে বিআরটিএ কর্মকর্তার মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডাক বাংলোর একটি কক্ষ থেকে বিআরটিএ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। বিআরটিএ কর্মকর্তার নাম সাইফুল্লাহ বাহার। তিনি পরিদর্শক পদে কর্মরত ছিলেন। বিআরটিএ চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক আইনুল হুদা জানান, সাইফুল্লাহ বাহার ডাক বাংলোর একটি কক্ষে থাকতেন। রোববার (১১ সেপ্টেম্বর) থেকেই অসুস্থ ছিলেন তিনি। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে তাকে ফোনে না পাওয়া যাচ্ছিল না। পরে কার্যালয়ের সিল মেকার জাকিরকে ডাক বাংলোয় পাঠানো হয়। জাকির ঘরের ভেতর থেকে সাড়া না পাওয়ায় বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানান। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে সাইফুল্লাহ লাশ উদ্ধার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহব্বুর রহমান কাজল জানান, ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার পর জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন ঘটনাস্থল পরিদর্শন করেন।