NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

জয়পুরহাটে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণসভা অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৪৬ পিএম

জয়পুরহাটে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণসভা অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে:

  জয়পুরহাটে ২০২৪ সালের জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।  (২৭ নভেম্বর বুধবার) বেলা ১১টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী।   এসময় বক্তব্য দেন সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক,জয়পুরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি, এ এইম এম হাসিবুল হক, মোহাম্মদ নিয়ামুর রহমান নিবিড় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নিহত - আহত পরিবারের সদস্যরা।  নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।   সভায় নিহতদের পরিবার নিয়ে প্রজেক্টরে ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়।  সভায় নিহত ও আহতদের পরিবার ছাড়াও গণঅভ্যুত্থানে আহতদের পরিবারসহ বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিল।  স্মরণসভা শেষে নিহত আহতদের দোয়া মাহফিল করা হয়। এছাড়াও জেলায় নিহত ৪ জন ও আহত ৫৩ জন পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা