NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

২০২৫ সালের গালার মাসকটের পিঠটি ‘অন্তহীন জীবনীশক্তি’-এর প্রতীক


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:২৪ পিএম

২০২৫ সালের গালার মাসকটের পিঠটি ‘অন্তহীন জীবনীশক্তি’-এর প্রতীক

 

 

 

চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি’র ২০২৫ সালের বসন্ত উৎসব গালার অফিসিয়াল মাসকট ইমেজ ‘সি শেং শেং’ ২ ডিসেম্বর প্রকাশ করা হয়েছে, যা বিশ্বজুড়ে চীনা জনগণের নতুন বছরে সৌভাগ্য এবং মঙ্গল কামনা করে।


চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে, মাসকটটি ওরাকল বোন স্ক্রিপ্টে ‘সি’ বা ‘巳’ অক্ষরের সাথে সাদৃশ্যপূর্ণ, যা চীনা রাশিচক্রে সাপকে বোঝায় এবং যা সুন্দর, সরল এবং ঐতিহ্যিকভাবে অর্থপূর্ণ।
‘সবকিছু ঠিকঠাক এবং জীবন চির-প্রবহমান’২০২৫ সালের বসন্ত উৎসব গালার এ থিমের সাথে সম্মিলন ঘটেছে ‘সি শেং শেং’-এর। 

চীনা ভাষায়, ‘ব্যাট’ এর ‘আশীর্বাদ’ হিসেবে একই উচ্চারণ রয়েছে। অতএব কপালে ব্যাট প্যাটার্ন এবং লেজের ডগায় একটি ‘দীর্ঘায়ু’ গিঁটসহ মাসকটটি আশীর্বাদ এবং সৌভাগ্য উভয়েরই প্রতিনিধিত্ব করে।

‘সি শেং শেং’ এর বৈশিষ্ট্যগুলোও চীনা ঐতিহ্যের গভীরে প্রোথিত। এর ভ্রু এবং চোখের নকশাটি পালকযুক্ত প্যাটার্ন এবং ‘ছেন (臣) ’ চরিত্রের মোটিফ দ্বারা অনুপ্রাণিত হয়েছে, যা দক্ষিণ-পশ্চিম চীনের সি ছুয়ান প্রদেশের সান শিং তুই ধ্বংসাবশেষে পাওয়া ব্রোঞ্জ সাপের আকৃতির পাত্রে পাওয়া গেছে। ‘ছেন’ চরিত্রের মোটিফটি কেন্দ্রীয় সমভূমিতে ব্রোঞ্জ এবং জেডের জিনিসপত্রে ব্যাপকভাবে প্রদর্শিত হয়, যা চীনা সভ্যতার অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যময় প্রকৃতির প্রতীক। মাসকটের পিঠটি চিং থাই লান জটিল নিদর্শন দ্বারা সজ্জিত, ‘অন্তহীন জীবনীশক্তি’ এর প্রতীক, যখন ফুলের সূক্ষ্ম কারুকাজ বেগোনিয়া, ম্যাগনোলিয়া, পীচ ফুল এবং পিওনিকে রূপরেখা দেয়, যা ‘বসন্তের ফিরে আসার’ প্রতীক। 

মাস্কটটির প্রধান টোন হিসেবে সবুজ রং ব্যবহার করা হয়েছে, যা বসন্ত এবং জীবনীশক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এই মাসকটটি বসন্তের পুনরুজ্জীবিত চেতনাকে মূর্ত করে এবং এর রঙের স্কিমটি ঐতিহ্যবাহী চীনা রঙের সমৃদ্ধ ট্যাপেস্ট্রি দ্বারা অনুপ্রাণিত।

‘সি শেং শেং’ এর আত্মপ্রকাশের সাথে সাথে সিএমজি’র ‘২০২৫ সালের বসন্ত উৎসব গালা’ ঘনিয়ে আসার আভাস মিলেছে। ‘সি শেং শেং’ আপনাদের বসন্ত উত্সব গালায় যোগ দিতে এবং সর্প-বর্ষের আনন্দময় ও শুভ বছরটিকে একসাথে স্বাগত জানাতে আমন্ত্রণ জানায়।

সূত্র:লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।