NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৬:১১ এএম

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

 অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক তামিমের অর্ধশতকে ২২.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগার যুবারা।   টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই টাইগার পেসার মারুফ মৃধা চক্রে পথ হারায় পাকিস্তান। নিজের প্রথম দুই ওভারেই পাকিস্তানের দুই ওপেনারকে আউট করেন তিনি। এরপর বল হাতে চারটি উইকেট নিজের করে নেন ইকবাল হোসেন। পাকদের হয়ে সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেন ফারহান ইউসুফ। ছোট লক্ষ্যে রান তাড়ায় নেমে দলীয় ২০ রানে ফেরেন টাইগার ওপেনার কালাম সিদ্দিকী। ১৪ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন তিনি। এরপর আরেক ওপেনার জাওয়াদ আবরারকে দ্রুতই হারায় বাংলাদেশ। তবে তাতে জয়ের জন্য বেগ পেতে হয়নি টাইগারদের। তিনে ব্যাট করতে নামা অধিনায়ক তামিমের ৬২ রানের অপরাজিত ইনিংসের সুবাদে আরও এক উইকেট হারালেও সহজেই জিতে যায় টাইগার যুবারা। ফাইনালে বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ ভারত।