NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

আদমদীঘিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৩৮ পিএম

আদমদীঘিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

বগুড়ার আদমদীঘিতে বিজয় মেলার মাধ্যমে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।   (১৬ ডিসেম্বর, সোমবার )  ১২টা ১ মিনিটে আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনানে উপজেলা প্রাশাসন, বিএনপি. বিভিন্ন সংঠনের পুস্পস্তবক অর্পন করা হয়।   এ দিন সকাল ৯টায় আদমদীঘি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বেলা ১১ টায় একই স্থানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ।   এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি,থানা অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সম্পাদক আবু হাসান, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, মহাতাব আলী, ডেপুটি কমান্ডার হাফিজার রহমান, রশিদুল ইসলাম, কাবিল উদ্দিন, তহির উদ্দিনসহ বিপুল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।   এই বিজয় মেলায় পিঠা উৎসব, নাগর দোলা, খাবার দোকান খেলনাসহ বিভিন্ন স্টল স্থান পায়। বাদ জোহর মডেল মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দির সমূহে প্রার্থনার আয়োজন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই বিজয় মেলায় বিপুল দর্শকের সমাগম ঘটে।