NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
আন্তর্জাতিক ডেস্ক:

আসিয়ান মিডিয়া পার্টনার্স ফোরাম ২০২২’ চীনে উদ্বোধন


শুয়েই ফেই ফেই,বেইজিং: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৩১ এএম

আসিয়ান মিডিয়া পার্টনার্স ফোরাম ২০২২’ চীনে উদ্বোধন
চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত ‘আসিয়ান মিডিয়া পার্টনার্স ফোরাম ২০২২’ নাননিং শহরে উদ্বোধন করা হয়েছে। ১৭টি দেশের ৭০টিরও বেশি মিডিয়া এবং সংবাদ সংস্থার প্রায় ১৮০জন দেশ-বিদেশের প্রতিনিধি অনলাইন এবং অফলাইনের মাধ্যমে ‘বুদ্ধি, যোগাযোগ ও সহযোগিতার’ বিষয়ে সংলাপ করেন। তাঁরা চীন ও আসিয়ান দেশের মিডিয়া সংস্থার সংলাপ আরও গভীর করেছেন। তারা চীন-আসিয়ানের আরও ঘনিষ্ঠ অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তুলবেন। কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল সরকারের চেয়ারম্যান লান থিয়ান ইয়ে, চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র উপ-মহাপরিচালক ইয়ান সিয়াও মিং উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। আসিয়ানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত তেং সি চুন, ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সহকারীমন্ত্রী কাওকিমহার্ন, লাওসের সাবেক উপ-প্রধানমন্ত্রী সোমসাবতলেংসাবাদ অনলাইনে অনুষ্ঠানে অংশ নিয়েছেন। চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র উপ-মহাপরিচালক ইয়ান সিয়াও মিং সিএমজি’র উপ-মহাপরিচালক ইয়ান সিয়াও মিং বলেন, গত নভেম্বরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চীন-আসিয়ান সংলাপ সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকীর শীর্ষসম্মেলনে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। যা চীন ও আসিয়ানের আরো ঘনিষ্ঠ অভিন্ন ভাগ্যের কমিউনিটির সম্পর্ক স্থাপনে দিক নির্দেশনা দিয়েছে। শক্তিশালী ও প্রভাবশালী আন্তর্জাতিক তথ্যমাধ্যম এবং চীনের রাষ্ট্রীয় তথ্যমাধ্যম হিসেবে সিএমজি সাম্প্রতিক বছরগুলোতে আসিয়ান দেশের তথ্য মাধ্যমের সঙ্গে বিনিময় আরো ঘনিষ্ঠ করেছে। এবার মিডিয়া ফোরাম হল সিএমজি আসিয়ানের বিভিন্ন দেশের মিডিয়া সংস্থার সঙ্গে বিনিময় ও সহযোগিতার নতুন পদ্ধতি। সিএমজি ভালোভাবে নিজের আন্তর্জাতিক সম্প্রচারের সুবিধা কাজে লাগিয়ে চীন ও আসিয়ান দেশগুলোর সহযোগিতা জোরদার করতে ও মৈত্রী বাড়াতে ইচ্ছুক। সিএমজি দু’পক্ষের সাংস্কৃতিক বিনিময় এবং বাস্তবভিত্তিক সহযোগিতার জন্য সেতুর মতো ভূমিকা পালন করবে, বিশ্বের মিডিয়া এবং সাংস্কৃতিক শিল্পের উন্নয়নে নতুন শক্তি যোগাবে। সিএমজি’র উপ-মহাপরিচালক ইয়ান সিয়াও মিং এবং কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল সরকারের ভাইস চেয়ারম্যান হুয়াং চুন হুয়া ‘সিএমজি ও কুয়াংসি সরকারের কৌশলগত সহযোগিতা কাঠামো চুক্তি’ স্বাক্ষর করেছেন। চুক্তি অনুযায়ী, দু’পক্ষ নতুন যুগে আন্তর্জাতিক সম্প্রচারের সামর্থ্য নির্মাণের জন্য নিজের সুবিধা ব্যবহার করে কৌশলগত সহযোগিতা সম্প্রসারণ করবে এবং চীন ও আসিয়ান আরো ঘনিষ্ঠ অভিন্ন ভাগ্যের কমিউনিটি গঠনের জন্য আরো বড় অবদান রাখবে। সূত্র:সিএমজি।