NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতে রপ্তানি হলো পাঙ্গাস মাছের পোনা।


Abdur Razzak প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:৪০ এএম

বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতে রপ্তানি হলো পাঙ্গাস মাছের পোনা।
এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে : প্রথম চালানে এখ লাখ মাছের পোনা ভারতে রপ্তানি করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার সময় চারা মাছ বোঝায় ট্রাকটি বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করে। বাংলাদেশের ‘জনতা ফিশ’ ও ভারতের ‘পিআর ফুড’ এই আমদানি-রপ্তানির কাজ করে। প্রতি কেজি ১০ ডলার মূল্যে পাঙ্গাশের পোনা রপ্তানি করা হয়েছে। জনতা ফিশের স্বত্বাধিকারী কুদ্দুস আলী বিশ্বাস জানান, বাংলাদেশ থেকে এই প্রথম মাছের পোনা ভারতে রপ্তানির অনুমতি পেয়েছেন তারা। এ মাছের পোনা আগে অবৈধভাবে ভারতে যেত। তবে বর্তমানে বাংলাদেশ সরকার রপ্তানি অনুমতি দেওয়ায় দেশে বৈদেশিক মুদ্রা আসবে। এছাড়া দেশে মাছের হ্যাচারিগুলো আরো চারা মাছ উৎপাদন করতে উৎসাহী হবে এবং দেশে কর্মসংস্থান হবে। তিনি আরো জানান, আজ প্রথম চালানে ৩৪টি অক্সিজেন ব্যাগে এক লাখ পোনা ভারতে রপ্তানি করা হয়েছে। পর্যায়ক্রমে ভারতে আরো পাঙ্গাশের পোনা রপ্তানি করা হবে। বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুল রশীদ মিয়া জানান, বেনাপোল বন্দর দিয়ে এই প্রথম চারা মাছের পোনা ভারতে রপ্তানি হয়েছে। যার প্রথম দিনে ৩৩৩.৪০ ডলার মূল্যে এক লাখ পোনা ভারতে রপ্তানি করেছে রপ্তানিকারক প্রতিষ্ঠানটি।