NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

'যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়েই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং একটি গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়'


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:৪০ এএম

'যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়েই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং একটি গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়'

 যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়েই একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চায় এবং আমরা সেই দৃষ্টিভঙ্গি একে ওপরের সাথে শেয়ার করি। ডব্লিউইওনের সহকারী সম্পাদক সিদ্ধান্ত সিবালের সাথে কথা বলার সময় একথা জানান ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। এ বিষয়ে দু'দেশ  সমন্বয় রেখে কাজ করছে বলেও জানান গারসেটি। তিনি বলেছেন- 'আমরা স্পষ্ট করে দিতে চাই, বাংলাদেশ হোক বা অন্য যে কোনো দেশ, ধর্মীয় সংখ্যালঘুরা যেন নির্যাতিত না হয় এবং আমি মনে করি সামনে একটি সুযোগ আছে।

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়। এটি বাংলাদেশকে তার পরবর্তী অধ্যায়ের সূচনা করতে সাহায্য করতে পারে।' মার্কিন রাষ্ট্রদূত মনে করেন, 'অতীত সম্পর্ক নিয়ে ভাবার সময় এটি নয়। বরং যুক্তরাষ্ট্র ও ভারত একসাথে কী করতে পারে তা নিয়ে ভাবতে হবে।'