NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

বগুড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্টের উদ্বোধন


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৪:৫৮ এএম

বগুড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্টের উদ্বোধন

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : বগুড়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।  (২২ জানুয়ারি বুধবার ) সকালে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ।  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক হোসনা আফরোজ বলেন, "এই টুর্নামেন্ট কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের মেধা ও প্রতিভা প্রকাশের জন্য এটি একটি চমৎকার সুযোগ।"  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. শাহনেওয়াজ ও জেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোছাদ্দেক হোসেন।

ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।  এবারের জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বগুড়া জেলার ১২টি উপজেলার বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে। বালক এবং বালিকা উভয় বিভাগের খেলাগুলো একই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৮ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।  উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব। এই টুর্নামেন্ট তরুণদের মধ্যে শৃঙ্খলা, দলগত কাজের মানসিকতা এবং প্রতিযোগিতার চেতনা জাগিয়ে তুলবে। এই আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করতে ভূমিকা রাখবে।