NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ সরকারের অনন্য দৃষ্টান্ত : যুগ্ম সচিব নায়েব আলী


Abdur Razzak প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৩১ এএম

প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ সরকারের অনন্য দৃষ্টান্ত : যুগ্ম সচিব নায়েব আলী
এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে : ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: নায়েব আলী মন্ডল বলেছেন, সরকার দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করে নজির স্থাপন করেছেন। মডেল মসজিদ উপজেলাবাসির ধর্মীয় আচার আচরণ প্রতিফলন ঘটাতে ভুমিকা রাখবে। মডেল মসজিদটি শতবর্ষের পরিকল্পনা অনুযায়ী নির্মাণ করা হচ্ছে। মসজিদ নির্মাণে কোন প্রকার ত্রুটি ও ঝুঁকিপূর্ণ না হয়। তা দেখে নেয়ার দায়িত্ব সকলের। তিনি শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১০টায় আদমদীঘি উপজেলায় নির্মিত মডেল মসজিদ পরিদর্শন কালে এসব কথা বলেন। পরে তিনি বাবা আদম (রহ:) এর মাজার মসজিদ, এতিমখানা পরিদর্শন ও মাজার জিয়ারত করেন। এরপর যুগ্ম সচিব মো: নায়েব আলী মন্ডল আদমদীঘি সদরে তালশন কালি রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যান। এখানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবর্গের সাথে মতবিনিময় শেষে মন্দির চত্বরে শিবেশ কুমার মৈত্রের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: নায়েব আলী মন্ডল। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়, ওসি রেজাউল করিমসহ প্রমূখ। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, জেলা পরিষদের সাবেক সদস্যা মনজু আরা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজিমুল হুদা খন্দকার, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, রফিকুল ইসলামসহ অন্যান্যরা।