NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

আন্তর্জাতিক মাতৃভাষা পদক -২০২৫ এ মনোনীত হয়েছেন বরেণ্য ও মহিয়সী রোকেয়া হায়দার


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৪ এএম

আন্তর্জাতিক মাতৃভাষা পদক -২০২৫ এ মনোনীত হয়েছেন বরেণ্য ও মহিয়সী রোকেয়া হায়দার

ইদি আমিন এপোলো :

২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারী সাংবাদিকতায়   বিশেষ অবদানের জন্য ২০০৩ সালে বাংলাদেশ সরকার অনুমোদিত  হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির" মাতৃভাষা পদক - ২০২৫ "এ মনোনীত হয়েছেন ভয়েস অব আমেরিকা (VOA) বাংলা বিভাগের প্রাক্তন প্রধান জনপ্রিয় বেতার- মাল্টিমিডিয়ার নারী সাংবাদিক রোকেয়া হায়দার ।হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইকবাল আলমগীর বলেন আগামী ২০ ফেব্রুয়ারী  বৃহস্পতিবার বিকাল ৪ টায় জহুর হোসেন চৌধুরী হল, জাতীয় প্রেস ক্লাব,ঢাকায়  বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই  বরেণ্য ও মহিয়সী নারী কে মাতৃভাষা পদক - ২০২৫ এ ভুষিত করা হবে।  তিনি নারী সাংবাদিকতার অহংকার, ভয়েস অব আমেরিকার ( আন্তর্জাতিক প্রতিষ্ঠান) বাংলা বিভাগের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।১৯৬৮ সালে চট্টগ্রাম বেতারের নিয়মিত অনুষ্ঠান ঘোষিকা হিসেবে জীবন শুরু করেন। ১৯৭৪ সালে পেশাদার সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন।১৯৮১ সালে যুক্তরাষ্ট্রর ভয়েস অব আমেরিকার আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে যান।২০১১ সাল থেকে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক গণমাধ্যম  প্রতিষ্ঠানের বাংলা বিভাগে তিনিই প্রথম নারী।৩৭ বছরের পেশাগত দায়িত্ব পালনে অসামান্য কৃতিত্বের জন্য  আমেরিকার সম্মানজনক " অল ষ্টার অ্যাওয়ার্ড" রোকেয়া হায়দারের ঝুড়িতে এসেছে।  রোকেয়া হায়দারের বাড়ি  যশোর হলেও বাবা আবু বকর ফারাজীর কর্মসুত্রে তার জন্ম ও বেড়ে ওঠা কলকাতায়।তার মা মেহেরুন্নেসা বকর।রোকেয়া হায়দার কলকাতার সেন্ট জন্স বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন।পরবর্তীতে ঢাকা ইডেন কলেজ  এবং  ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্র বিজ্ঞানে মাষ্টার্স করেন।পরে ষাটের দশকে স্বামী হায়দার তকির কর্মসূত্রে  চট্টগ্রামে।