NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

মন বলছে বৃষ্টি হবে -- মৃদুল আহমেদ


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৩ এএম

মন বলছে বৃষ্টি হবে  -- মৃদুল আহমেদ

 মন বলছে বৃষ্টি হবে।

তাই আজ নদীর কাছে যেতে চাই।

নদীটি মরো মরো,

 জল বড্ড কম।

 অথচ ওর সাথে আমার বহু স্মৃতি।

বৃষ্টি এলে    

   তাই ওর কাছেই যেতে চাই।

দেখতে ভারী ভালো লাগে আমার

বৃষ্টি এলেই

 কী ভীষণ উচ্ছ্বসিত হয়ে ওঠে সে,

ছোট ছোট ঢেউগুলো      

  খরতেজে ছোটে সামনের দিকে,  

চারপাশ থেকে অজস্র জলধারা      

        গড়িয়ে গড়িয়ে ছুটে আসে    

     ওর শরীরের দিকে,

যেন প্রকৃতি দু-হাত ভরে  

     আশীর্বাদ করছে ওকে!

মুহূর্তেই চোখের সামনে  

       মনমরা নদীটি 

    ছোট দুই বিনুনি দোলানো       

       কিশোরীর মতো

ঝলমলে হাস্যমুখর হয়ে ওঠে।

ওর এই আনন্দময় রূপটি  

    দেখতে আমার বড় ভালো লাগে।

আমার সাধ্য নেই,

নইলে রোজ ওকে  

     দু-হাত ভরে বৃষ্টি দিতাম।

 যদি তানসেন হতাম,    

  মেঘমল্লার রাগে সুর বেঁধে  

     মেঘকে ধরে নিয়ে আসতাম    

        ঠিক ওর মাথার ওপরে।

কিন্তু আমি সাধ্যহীন সাধারণ মানুষ।

       মিনতি করি প্রকৃতির কাছে।  

     প্রত্যাশা করি প্রবল বর্ষণের।

চোখ চেয়ে তাই    

    তাকিয়ে থাকি আকাশের দিকে।

কবিতার লাইন নয়,  

    আমি খুঁজে ফিরি মেঘ।

 জলরাশিভারাবনত অজস্র অপূর্ব মেঘ।

মন বলছে বৃষ্টি হবে।

আজ আমার নদীর কাছে যাবার দিন।