NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ইলন মাস্কের ১৪তম সন্তানকে সামনে আনলেন নিউরালিংকের নির্বাহী জিলিস


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০২:৫২ পিএম

ইলন মাস্কের ১৪তম সন্তানকে সামনে আনলেন নিউরালিংকের নির্বাহী জিলিস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা ধনকুবের ইলন মাস্কের ১৪তম সন্তান রয়েছে। সর্বশেষ এই ছেলে সন্তানের কথা সামনে আনলেন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিংকের নির্বাহী শিভন জিলিস।  রয়টার্স জানিয়েছে, শিভন জিলিসের সঙ্গে ইলন মাস্কের আগে থেকেই সম্পর্ক। তার ঘরে ইতিমধ্যে আরও তিনটি সন্তান রয়েছে।   জিলিস এক্স-পোস্টে শিশুটির জন্ম কবে, তা না জানিয়ে লিখেছেন, 'ইলনের সাথে আলোচনা করেছি এবং সুন্দর জন্মদিনের আলোকে আমরা অনুভব করেছি যে, আমাদের দুর্দান্ত এবং অবিশ্বাস্য পুত্র সেলডন লাইকুরগাস সম্পর্কে সরাসরি জানানো ভালো হবে।' তার এই পোস্টের কমেন্ট-বক্সে ইলন মাস্ক 'হার্ট' ইমোজি দিয়ে জবাব দেন।  2 জিলিসের ঘরে স্ট্রাইডার এবং আজুর নামে যমজ সন্তানের জন্মের খবর আগেই প্রকাশিত হয়েছিল।

জিলিসের ঘোষণার দুই সপ্তাহ আগে রক্ষণশীল লেখিকা ও প্রভাবশালী মার্কিন নারী অ্যাশলে সেন্ট ক্লেয়ার মাস্কের ১৩তম সন্তানের মা হওয়ার ঘোষণা দিয়েছিলেন।  জিলিসের ঘরে স্ট্রাইডার এবং আজুর নামে যমজ সন্তানের জন্মের খবর প্রথম প্রকাশিত হয়েছিল ২০২২ সালের জুলাই মাসে। আদালতের নথি থেকে জানা যায়, তাদের জন্ম ২০২১ সালের নভেম্বরে।  ধনকুবের ইলন মাস্ক বারবার বলেছেন, তিনি ক্রমবর্ধমান 'জনসংখ্যা পতনের' বিরুদ্ধে লড়াই করার উপায় হিসাবে উচ্চ সংখ্যক বাচ্চা নেওয়ার বিষয়ে বিশ্বাস করেন। চার স্ত্রীর সঙ্গে এখন পর্যন্ত তার ১৪টি সন্তানের কথা জামনে এসেছে।  ইলন মাস্ক তার বন্ধু এবং পরিচিতদের কাছে নিজের শুক্রাণুও অফার করেন। ২০২১ সালে তিনি বলেছিলেন, 'আমি একটি ভাল উদাহরণ স্থাপনের চেষ্টা করি। আমি যা প্রচার করি তা অনুশীলন করতে হবে।'