NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শনে চীনের উপমন্ত্রী লি কুউন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৩ এএম

পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শনে চীনের উপমন্ত্রী লি কুউন

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘর পরিদর্শনে চীনের সাংস্কৃতিক ও পর্যটন উপমন্ত্রী লি কুউন।   সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষে নওগাঁর বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘর পরিদর্শনে আসেন চীনের সাংস্কৃতিক ও পর্যটন উপমন্ত্রী লি কুউন।   শনিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি পাহাড়পুর আসেন।  এ সময় তাকে স্বাগত জানান, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. সাইফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, থানা অফিসার ইনচার্জ মো. শাহ্জাহান আলী, পাহাড়পুর বৌদ্ধ বিহার কাস্টোডিয়ান ফজলুল করিম আর্জু। চীনের প্রতিনিধি দল বৌদ্ধ বিহার ঘুরে দেখেন এবং জাদুঘর পরিদর্শন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।   এ সময় চীনা উপমন্ত্রী লি কুউন ও প্রতিনিধি দল বাংলাদেশের পুরাকীর্তির উন্নয়নে এক যোগে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাগণকে তার দেশে প্রশিক্ষণের মাধ্যমে চীনে পুরাকীর্তির সংরক্ষণ ব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।