NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

সেলিম ফাউন্ডেশন ইনক এর ঈদ উপহার


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ১০:০৫ এএম

সেলিম ফাউন্ডেশন ইনক এর  ঈদ উপহার

নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কারাগারে সাধারণ কয়েদিদের মাঝে  ঈদ উপলক্ষে লুঙ্গি ও শাড়ি বিতরণ কর্মসূচি পালন করা হয়। নিউইয়র্ক ও বাংলাদেশে গঠিত সেলিম ফাউন্ডেশন ইনক ঈদ উপহার কর্মসূচিতে জেলা প্রশাসকের এই মহতি কর্মকাণ্ডে সহায়তা করেন।   ঈদের একদিন আগে রোববার জেলা কারাগারে এই ঈদ উপহার কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেল সুপার মোঃ রফিকুল ইসলাম ও জেলার মোঃ তারিকুল ইসলাম  সেলিম ফাউন্ডেশন ইনক এর পক্ষে উপস্থিত ছিলেন আহম্মেদ নাহিম আক্তার, মো: ফারুক প্রামাণিক, মো: আসলাম হায়াত ( মিল্টন), মো: রনি কাজী, মো: তৌহিদ সরকার।   উল্লেখ্য নীলফামারী অংকুর সিড এন্ড হিমাগার, মিঠাপুকুরে অবস্থিত অংকুর স্পেশালাইজড কোল্ড স্টোরেজ এবং রংপুরের তারাগঞ্জে অবস্থিত ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সেলিম নিউইয়র্কে ২০২৩ সালের ২৩ শে জানুয়ারি ইন্তেকাল করেন। তার ছোট ভাই হাসানুজ্জামান হাসানের জ্যেষ্ঠ কন্যা নাওয়াল হাসান এর উদ্যোগে নিউইয়র্ক এবং বাংলাদেশে সেলিম ফাউন্ডেশন ইনক গঠিত হয়। সেলিম ফাউন্ডেশন ইনক এর উদ্যোগে বাংলাদেশে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।