NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

গাজার শিশুরা একটি শব্দই বুঝে - জাকিয়া রহমান


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:৪১ এএম

গাজার শিশুরা একটি শব্দই বুঝে  - জাকিয়া রহমান

 

গাজার শিশুরা একটি শব্দই বুঝে

- জাকিয়া রহমান 

 

গাজার শিশুরা একটি শব্দই বুঝে- 

একটি শব্দই শুনেছে জন্মের পর। 

শব্দ! অগ্ন্যস্ত্রের মরণ চিৎকার গুড়ুম! গুড়ুম!   

যে কোন সময় মরণ, পুড়ে খাক!

বছরের পর বছর তারা জানে- 

দেশ কেড়ে নিতে চায়, তাই আত্যাচারির এ জুলুম!  

 

শিক্ষা পেল না তো আর কিছুই, 

বাধ্য হয়ে কিছু শিখলো শুধু,   

সিমেন্ট ধবংস স্তুপ থেকে মৃতদেহ উদ্ধার!  

শিখলো আরো কৌশল ভস্মের ভেতর  

থেকে আগুন-পোড়া পুতুল খোঁজা।    

শেখেনি পদ্য কি ছড়া, কাহিনী রূপকথার। 

     

বড় ধুসর কালো জীবন ওদের-  

অনিশ্চিত সব রাক্ষসের হাতে।   

পৃথিবী কি স্থবির! মুক! নেই কেন প্রতিবাদ?   

দেয় না বাধা শুধু শুষে রক্ত,  

ঢেকে দেয় মৃতদেহ আর ভস্ম,    

ধ্বংস লীলা বুকে লুকায় নেই কোনো প্রতিঘাত।

  

অগুনতি শিশু, নারী ও মানুষ, 

ক্ষত বিক্ষত দেহে গায়েব হলো 

এ ধরার বুকে। সে কি সর্বংসহা! না কি নেই ক্ষমতা?   

জ্বলন্ত নারকী অস্তিত্বে বাস,  

মানবতার হেনস্থা সর্বত্র।  

চলছে জুলুম মানুষের ‘পর মরছে মানবতা।  

 

গাজায় দুর্দান্ত প্রতাপে জুলুমবাজের অনায়াস নির্যাতন,   

চলছে মানবতার গলা টিপে অবাধেই শান্তি হরণ।