NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বগুড়া জেলার,আদমদীঘিতে নববর্ষের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৫০ এএম

বগুড়া জেলার,আদমদীঘিতে নববর্ষের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :  বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।  (১৪ এপ্রিল সোমবার) সকাল সাড়ে ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ‘এসো হে বৈশাখ’ এর মাধ্যমে বাংলা নববর্ষের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে বাসস্ট্যান্ড হয়ে পরিষদ চত্বরে এসে শেষ হয়।

 এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আতোয়ার হোসেন, ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, নানা শ্রেণি-পেশার মানুষসহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ।  শোভাযাত্রা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।