NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

চীনা প্রেসিডেন্টের ভিয়েতনাম সফর স্থিতিশীলতায় ইতিবাচক শক্তি যুগিয়েছে: মুখপাত্র


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৩:২০ এএম

চীনা প্রেসিডেন্টের ভিয়েতনাম সফর স্থিতিশীলতায় ইতিবাচক শক্তি যুগিয়েছে: মুখপাত্র

 

 


গত (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভিয়েতনামে রাষ্ট্রীয় সফরের তথ্য তুলে ধরেছেন।

তিনি জানান, ১৪ ও ১৫ এপ্রিল চীনের কামিউনিস্ট পার্টি সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট সি চিন পিং ভিয়েতনামে রাষ্ট্রীয় সফর করেছেন। ১০ বছরে এটি তাঁর চতুর্থ ভিয়েতনাম সফর। পাশাপাশি, তা প্রেসিডেন্ট সি’র চলতি বছরের প্রথম বিদেশ সফর। সফরটি সুষ্ঠুভাবে শেষ হয়েছে। যা দু’দেশের অভিন্ন কল্যাণকর সমাজ নির্মাণ ও দু’দেশের সমাজতান্ত্রিক উন্নয়নে নতুন উপাদান যুক্ত করেছে এবং আঞ্চলিক ও বিশ্বের সমৃদ্ধি ও স্থিতিশীলতায় ইতিবাচক শক্তি যুগিয়েছে। 

চীনা মুখপাত্র জানান, চীন ভিয়েতনামের সঙ্গে দু’পার্টি ও দু’দেশের শীর্ষ নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সুষ্ঠুভাবে বাস্তবায়ন করবে, দু’দেশের ‘কমরেড ও ভাইয়ের’ মতো ঐতিহ্যবাহী বন্ধুত্ব উন্নত করবে, উচ্চ গুণগত মানের সার্বিক কৌশলগত সহযোগিতা এগিয়ে নেবে, আন্তর্জাতিক ন্যায্যতা রক্ষা করবে, দু’দেশের অভিন্ন কল্যাণকর সমাজের নির্মাণকাজের সুষ্ঠু ও স্থিতিশীল অগ্রযাত্রা নিশ্চিত করবে এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠায় নতুন ও বড় অবদান রাখবে। 

সূত্র: আকাশ-তৌহিদ-ফেইফেই, চায়না মিডিয়া গ্রুপ।