NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

শুল্ক-ফেরত ব্যবস্থা চীনের পর্যটন শিল্পকে উদ্দীপিত করছে


আন্তর্জাতিক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:০৭ পিএম

শুল্ক-ফেরত ব্যবস্থা চীনের পর্যটন শিল্পকে উদ্দীপিত করছে

 

 

চীন সরকার বিদেশি পর্যটকদের জন্য ট্যাক্স (ভ্যাট) রিফান্ড বা শুল্ক-ফেরত ব্যবস্থা আরও সহজ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে মাত্র ২০০ ইউয়ান (প্রায় ৩,৫০০ টাকা) মূল্যের পণ্য কিনলেই বিদেশি ভ্রমণকারীরা ভ্যাট ফেরত পাবেন। এছাড়া ক্যাশ রিফান্ডের সর্বোচ্চ সীমা ১০ হাজার ইউয়ান থেকে বেড়ে ২০,০০০ ইউয়ান (প্রায় সাড়ে ৩ লাখ টাকা) করা হয়েছে। অন্যান্য রিফান্ড পদ্ধতির জন্য কোনো সীমাবদ্ধতা থাকবে না।

তাছাড়া, এখন বিদেশিরা নতুন সুবিধাসমূহ উপভোগ করতে পারেন। যেমন ‘কিনলেই ফেরত’ ব্যবস্থা চালু: এখন থেকে পণ্য কিনে সঙ্গে সঙ্গে রিফান্ড পাওয়া যাবে। বড় শপিং মল, পর্যটন স্পট ও বিদেশি পর্যটনপ্রবণ এলাকায় বিশেষ ‘ক্যাশব্যাক কাউন্টার’ স্থাপন করা হবে। সারাদেশে আরও বেশি সংখ্যক ট্যাক্স-ফ্রি শপ ও রিফান্ড এজেন্ট প্রতিষ্ঠান চালু হবে। এই নীতিটি চীনের বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও কর কর্তৃপক্ষসহ ছয়টি সংস্থার সমন্বয়ে প্রণীত হয়েছে।

২০১৫ সাল থেকে চীনে এই ব্যবস্থা চালু রয়েছে, যা ইইউ, জাপান, সিঙ্গাপুরসহ ৫০টিরও বেশি দেশে প্রচলিত। গত কয়েক বছরে বিদেশি পর্যটকদের রিফান্ডের পরিমাণ ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এই সিদ্ধান্ত চীনের পর্যটন শিল্পকে উদ্দীপিত করতে এবং বিদেশি মুদ্রা আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে কোভিড-পরবর্তী সময়ে আন্তর্জাতিক পর্যটন পুনরুজ্জীবিত করতে এটি একটি কার্যকর পদক্ষেপ।

বাংলাদেশি পর্যটকদের জন্য
ঢাকা-বেইজিং ফ্লাইটে যাতায়াতকারী বাংলাদেশিরাও এই সুবিধা পাবেন।শপিংয়ের সময় ‘ট্যাক্স ফ্রি’ লোগোযুক্ত দোকানে কেনাকাটা করতে হবে।বিমানবন্দরে রিফান্ডের জন্য পণ্যের মূল ট্যাগ ও রিসিপ্ট সংরক্ষণ করতে হবে।

সূত্র: স্বর্ণা-হাশিম-লিলি, চায়না মিডিয়া গ্রুপ।