NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

৪২ তম বাদশাহ আব্দুল আজিজ কুরআন হেফজ, তেলাওয়াত ও তাফসির আন্তর্জাতিক প্রতিযোগিতা


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৪:৩২ এএম

৪২ তম বাদশাহ আব্দুল আজিজ কুরআন হেফজ, তেলাওয়াত ও তাফসির আন্তর্জাতিক প্রতিযোগিতা
মোহাম্মদ আবদুল্লাহঃ খাদিমুল হারামাইন শরিফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এর পক্ষে তার উপদেষ্টা এবং মক্কা অঞ্চলের গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল ৪২ তম বাদশাহ আব্দুল আজিজ কুরআন হেফজ, তেলাওয়াত ও তাফসির আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন। সৌদি আরবের ইসলাম, দাওয়া ও ইরশাদ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে মক্কার মসজিদে হারামের প্রাঙ্গনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ১১১ টি দেশের ১৫৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম। স্থানীয় সময় বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে মক্কার পবিত্র হারাম শরিফে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ সময় তাকে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।