NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

মস্কোয় বৈঠকে চীনা ও রাশিয়ার প্রেসিডেন্ট


আন্তর্জাতিক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:১৪ পিএম

মস্কোয় বৈঠকে চীনা ও রাশিয়ার প্রেসিডেন্ট

গত ৮ই মে (বৃহস্পতিবার) সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মস্কোর ক্রেমলিন প্রাসাদে বৈঠক করেছেন। 

সি চিন পিং বলেন, প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে তিনি আবারও রাশিয়া সফর করতে পেরে এবং সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধ জয়ের ৮০তম বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুবই আনন্দিত। 

সি চিন পিং বলেন, ইতিহাস ও বাস্তবতা পুরোপুরি প্রমাণ করেছে যে, টেকসই চীন-রুশ সম্পর্ক উন্নয়ন ও সম্প্রসারণ করা দু’দেশের জনগণের মৈত্রী এগিয়ে নেওয়ার উপায়। যা আন্তর্জাতিক ন্যায্যতা রক্ষা এবং বিশ্ব পরিচালনা ব্যবস্থার সংস্কার জোরদার করার দাবি। 

সি চিন পিং উল্লেখ করেন, চলতি বছর হল চীনা জনগণের জাপানি আগ্রাসন বিরোধী যুদ্ধ, সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধ জয়ের ৮০তম বার্ষিকী। ৮০ বছর আগে চীন ও রুশ জনগণ মহান জয় অর্জন করেছিল এবং বিশ্বশান্তি ও মানবজাতির উন্নয়নে ঐতিহাসিক অবদান রেখেছিল।
বর্তমান বিশ্বে একতরফাবাদ ও আধিপত্যবাদ মাথাচাড়া দিয়েছে। চীন রাশিয়ার সঙ্গে বড় দেশ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের দায়িত্ব পালন করবে, যৌথভাবে জাতিসংঘের অবস্থান ও ভূমিকা রক্ষা করবে এবং দৃঢ়ভাবে চীন, রাশিয়া ও ব্যাপক উন্নয়নশীল দেশের স্বার্থ রক্ষা করবে। 

সূত্র : শুয়েই-তৌহিদ-জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ।