NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

দুপচাঁচিয়ায় পূজা মেলায় ফিরেছে মাটির শিল্প।


Abdur Razzak প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:২৮ এএম

দুপচাঁচিয়ায় পূজা মেলায় ফিরেছে মাটির শিল্প।





দীর্ঘদিন ধরে দুপচাঁচিয়া উপজেলা এলাকার বিভিন্ন মেলায় মাটি তৈরি জিনিসপত্র তেমনভাবে চোখে না পড়লেও এবার দুর্গাপূজা মেলায় ফিরেছে বাহারি মাটির শিল্প। মাটির আকর্ষণীয় জিনিসপত্র কিনতে রীতিমতো ক্রেতাদের ভিড় জমছে দোকানে।

তালোড়া পৌরসভাধীন খাড়িয়া নিশিন্দারা মহল্লার মৃৎশিল্পী সুদেব পাল (৫২) জানায়, মহামারী করোনা ভাইরাসের বিস্তাররোধে প্রায় দু'বছর মেলা তেমনভাবে হয়নি। তাই মাটির জিনিসপত্র তৈরি করা ছিল বন্ধ। এসময় অনেকে পেশাও ছেড়েছে। এবার মেলা উপলক্ষে অনেক জিনিসপত্র তৈরি করা হয়েছে। তবে মাটি শিল্পের বেশ চাহিদাও লক্ষ্য করা যাচ্ছে।

পূজা মন্ডপ ঘিরে জমে ওঠা বিভিন্ন মেলায় গিয়ে দেখা গেছে, মেলার অনেক অংশজুড়ে রয়েছে মৃৎ শিল্পের দোকান। সকাল থেকে রাতব্যাপী দোকানগুলোতে চলছে কেনা-বেচা। মাটির তৈরি শিশুখেলনার মধ্য রয়েছে বিভিন্ন পশুপাখি, ফল, গৃহস্থালী জিনিসপত্র ও মাটির ব্যাংক কিনতে ক্রেতাদের আকর্ষণ বেশি। দামও রয়েছে নাগালের মধ্য।

উল্লেখ্য, দুপচাঁচিয়া উপজেলায় এবার ৪২টি মন্ডপে দুর্গাপূজা অনু্ষ্ঠিত হচ্ছে।