NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

পত্নীতলায় উরাঁও দিবস উপলক্ষে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা


Abdur Razzak প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:২৯ এএম

পত্নীতলায় উরাঁও দিবস উপলক্ষে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


“কাউকে পেছনে ফেলে নয়, আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারের আহ্বান ” এই মূলসুর নিয়ে নওগাঁর পত্নীতলায় উরাঁও দিবস উপলক্ষে উরাঁও দিবসের গুরুত্ব, আলোচনা সভা এবং আদিবাসীদের নিজস্ব কৃষ্টি কালচারের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (৩ অক্টোবর) সকালে আদিবাসী কালচার সেন্টারে পত্নীতলা উপজেলা আদিবাসী জনগোষ্ঠীর আয়োজন ও কারিতাস বাংলাদেশ এর সহযোগিতায় উরাঁ দিবস উদযাপন কমিটির সভাপতি যতিন টপ্যর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও রুমানা আফরোজ। অনুষ্ঠানের উদ্বোধন করেন নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী।

আলোচক ছিলেন বাংলাদেশ উরাঁও রিসোর্স ডেভলপমেন্ট এ্যাসোসিয়েশন (বড়দা) পত্নীতলা শাখার সদস্য সুধির তির্কী এবং চাঁদপুর ধর্ম পল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার সুবল কুজুর।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম স্বপন। পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল চৌধুরী, সমাজ সেবা অফিসার সুলতান আহমেদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান, আদিবাসী যুব পরিষদ, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক নরেন পাহান প্রমূখ।

আলোচনা শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।