NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নিউ ইয়র্ক সিটি শিল্পকর্ম প্রদর্শণী “মেমোয়ার”


নিউ ইয়র্ক বাংলা ডেস্ক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৩:০৭ এএম

নিউ ইয়র্ক সিটি শিল্পকর্ম প্রদর্শণী “মেমোয়ার”

নিউ ইয়র্ক সিটি শিল্পকর্ম প্রদর্শণী “মেমোয়ার” বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরাম আসছে ৭ ই অক্টোবর, ২০২২ থেকে ২২ শে অক্টোবর, ২০২২ পর্যন্ত “মেমোয়ার” শিরোনামে, সংগঠনটির ৮ম চিত্রকর্ম প্রদর্শণীর আয়োজন করতে যাচ্ছে। প্রদর্শণীতে বাছাইকৃত ৩৪ জন শিল্পীর শিল্পকর্ম স্থান পাবে প্রতিটি শিল্পকর্ম শিল্পীদের স্ব স্ব যাপিত জীবনের প্রতিফলন।

প্রতিটি শিল্পকর্মই ভিন্ন ভিন্ন জীবন-অভিজ্ঞতার উপস্থাপনা - সবমিলিয়ে যা পুরো প্রদর্শনীকে ভিন্ন প্রকাশ শৈলীতে অনন্য করেছে। প্রদর্শনী উদ্বোধনী সংবর্ধনা অনুষ্ঠানের ব্যাপ্তি ৮ই অক্টোবর বিকেল ৫টা থেকে রাত ৮টা। এছাড়া, প্রতিদিন মধ্যাহ্ন ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শণীটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। পনরদিন ব্যাপী এ শিল্পকর্ম প্রদর্শণীতে আরো থাকবেঃ “আর্টিস্ট টক” ও সাংস্কৃতিক আয়োজন - ১৫ অক্টোবর, ২০২২ বিকেল ৩টা থেকে রাত ৮টা।

সমাপনীঃ ২২ অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৩টা থেকে রাত ৮টা। প্রদর্শণীর স্থানঃ জ্যামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিং (JCAL), 161-4 Jamaica Ave, Jamaica, NY 11432 সকলে আমন্ত্রিত। বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরাম।