NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

জীববৈচিত্র রক্ষার জন্য চীন কিছু রাষ্ট্রীয় পার্ক স্থাপন করেছে


শুয়েই ফেই ফেই,বেইজিং: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৩৩ এএম

জীববৈচিত্র রক্ষার জন্য চীন কিছু রাষ্ট্রীয় পার্ক স্থাপন করেছে

 

১লা অক্টোবর চীনের জাতীয় দিবস। চলতি বছরের জাতীয় দিবস বেশ অনন্য। কারণ, জাতীয়  দিবসের পর চীনের ক্ষমতাসীন পার্টি-‘চীনের কমিউনিস্ট পার্টির’ বিংশতম জাতীয় কংগ্রেস উদ্বোধন করা হবে। 

চীনারা এই সম্মেলনের আকাঙ্ক্ষা করে। কারণ, এই সম্মেলনে চীনাদের দ্বিতীয় শত বছরের সংগ্রামের লক্ষ্য বাস্তবায়নের কৌশলগত বিন্যাস নেয়া হবে। চীনের প্রথম শত বছরের সংগ্রামের লক্ষ্য হল সিপিসি প্রতিষ্ঠার একশ’বছর পূর্তিতে সার্বিক স্বচ্ছল সমাজ গড়ে তোলা। যা গত বছর পূরণ হয়েছে। ‘দ্বিতীয় শত বছরের’ সংগ্রামের লক্ষ্য হলো নয়া চীন প্রতিষ্ঠার শত বছর পূর্তিতে, শক্তিশালী চীন, গণতন্ত্র, সুষম ও সুন্দর সমাজতান্ত্রিক আধুনিক শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলা। তাই এই লক্ষ্য পূরণের জন্য দেশ নানা উদ্যোগ হাতে নেবে। এই সম্মেলন থেকেই তা জানা যাবে।

চীন একটি আধুনিক দেশ হয়ে বিশ্বের বিভিন্ন দেশের কল্যাণ করবে। এজন্য-
প্রথমত, বিশ্বের দারিদ্র্যবিমোচনে সহায়ক হবে। দ্বিতীয়ত, বিশ্বের খাদ্য সংকট প্রশমনে চীন অবদান রাখতে পারবে। চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের আরেকটি বৈশিষ্ট্য হল- ‘যৌথভাবে ধনী হওয়া’। চীনাদের মতে, প্রত্যেক মানুষই সমান। সবার ভালো জীবন বাস্তবায়নই হলো সত্যিকারের ভালো জীবন। তাই চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন মানে চীন আরো উচ্চ মানের উন্মুক্তকরণ করবে, বিশ্বের সঙ্গে আরো বেশি বাজারের সুযোগ শেয়ার করবে, বিশ্বের অর্থনীতি পুনরুদ্ধারে আরো শক্তি যোগাবে।

চীনের আধুনিকায়ন প্রক্রিয়া হচ্ছে সবার জন্য কল্যাণ সৃষ্টি করা। জীববৈচিত্র রক্ষার জন্য চীন আনুষ্ঠানিকভাবে কিছু রাষ্ট্রীয় পার্ক স্থাপন করেছে। প্রকৃতি রক্ষা এবং উন্নয়নের জন্য চীন নির্গমন কমানো এবং নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে অনেক চেষ্টা করেছে। এসব থেকে বোঝা যায়, আধুনিক চীন নির্মাণ পৃথিবীর পরিবেশ এবং সম্পদ ধ্বংস করার মাধ্যম নয়, বরং মানুষ ও প্রকৃতির সুষম সহাবস্থানের আধুনিকায়ন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে পরিচ্ছন্ন ও সুন্দর বিশ্ব গড়ে তুলবে। 

পাশাপাশি, হাই-টেক ও মানবসম্পদ বিনিময়সহ বিভিন্ন খাতে কল্যাণ করবে। আশা করা যায়, ১৬ অক্টোবর অনুষ্ঠেয় সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেস থেকে সবাই চীনের সদিচ্ছা দেখতে পারবে। সূত্র : সিএমজি।