NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের বৈঠক


মশিউর আনন্দ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৩১ এএম

কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের বৈঠক

কাজাখস্তানের আস্তানায় ষষ্ঠ সিকা (CICA) শীর্ষ সম্মেলনের পার্শ্ব রেখায় কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী জনাব কুলুবায়েভ ঝিনবেক মলদোকানোভিচের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি। বৈঠকে তারা দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক বানিজ্য ও  বিনিয়োগ উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের মধ্যে বাণিজ্য প্রতিনিধিদল বিনিময়ের ব্যাপারে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেন। এছাড়া দুই দেশের সরকারী বাণিজ্য দপ্তরসমূহ ছাড়াও দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপনে পারস্পরিক সহযোগিতার ব্যাপারে তারা একমত হন। বাংলাদেশী ব্যাবসায়ীদের বয়ন ও পোশাক শিল্পে বিনিয়োগের আহবান জানান কিরগিজ মন্ত্রী। এ সময় ড. মোমেন ঔষধ শিল্পে বাংলাদেশের সক্ষমতার বিষয়টি উত্থাপন করেন এবং কিরগিজস্তানের ঔষধ খাতে বাংলাদেশ অবদান রাখতে আগ্রহী বলে উল্লেখ করেন। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশে বিদ্যমান দক্ষ জনশক্তির সেবা গ্রহণের জন্য তিনি কিরগিজস্তানের প্রতি আহবান জানান। আন্তর্জাতিক অঙ্গনে নানা বিষয়ে বাংলাদেশ এবং কিরগিজস্তানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্য ও সহযোগিতাপূর্ণ সম্পর্কের জন্য ড. মোমেন সন্তোষ প্রকাশ করেন।