NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

এশিয়ান প্যাসিফিক আইল্যানন্ডার কালচারাল ফেস্টিভ্যাল


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১১ এএম

এশিয়ান প্যাসিফিক আইল্যানন্ডার কালচারাল ফেস্টিভ্যাল

আশরাফুল হাবিব মিহির

ফ্লোরিডার টেম্পা সিটির উদ্যোগে গত ২৮ মার্চ কার্টিস হিক্সন ওয়াটারফ্রন্ট পার্কে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো বাৎসরিক “এশিয়ান প্যাসিফিক আইল্যান্ডার কালচারাল ফেস্টিভ্যাল”। দিনব্যাপী এ আয়োজনে ৪০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করে, যা বিভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য ও বৈচিত্র্যের এক বর্ণিল মিলনমেলায় পরিণত হয়।   এই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করে “ইন্টার কালচারাল পারফর্মিং আর্টস অ্যান্ড হেরিটেজ” (আই.পি.এ.এইচ)-এর শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে সমবেত শিল্পীরা সংগীত পরিচালক শফিকুল ইসলামের পরিচালনায় তিনটি দেশাত্মবোধক গান পরিবেশন করেন, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। সঙ্গীতে অংশ গ্রহণ করেন, শফিকুল ইসলাম, তানজিন আখতার, অজেয় অর্ক, অনন্ত প্রত্যয়, নাসির উদ্দিন, নাহিদা সুলতানা বৃষ্টি এবং অদিতি দত্ত। নৃত্যে অংশগ্রহণ করেন নিশাত লায়লা লাবিবা এবং সাবরিনা হাসান। বাংলাদেশের পক্ষে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন অরিজিৎ ঘোস এবং তত্ত্বাবধানে ছিলেন ইসরাত জাহান মিতা।  অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে দিনব্যাপী দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে রাখেন। এই বিশাল আয়োজনে প্রায় ৯০টির মতো বিভিন্ন ধরনের স্টল মেলার সামগ্রিক আয়োজনকে আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় করে তোলে।      উৎসবে আগত দর্শনার্থীরা বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবার এবং উপভোগ করেন নানা সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজকরা জানান, বহুসাংস্কৃতিক এই উৎসব পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সংস্কৃতির আদান-প্রদানের এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।