NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

৫৫ হাজার ডিভি লটারির সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ নেই


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৩০ এএম

৫৫ হাজার ডিভি লটারির সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ নেই

আগামী ২০২৪ সালে ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের ভিসা দিতে আবেদন গ্রহণ শুরু হয়েছে গত ৫ অক্টোবর থেকে। আবেদন করা যাবে অনলাইনে।‘গ্রিনকার্ড’ নামে পরিচিত ২০২৪ সালের এই ডাইভারসিটি ভিসা প্রোগ্রামটিতে আবেদন শুরু হয়েছে ৫ অক্টোবর থেকে এবং অনলাইনে আবেদন করা যাবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের (https://dvprogram.state.gov) মাধ্যমে আবেদন করা যাবে।৪ অক্টোবর মার্কিন পররাষ্ট্র দফতর এই ঘোষণা দিয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৯টি দেশের নাগরিকরা এই আবেদনের সুযোগ পাবেন না। গত ২০১৩ সাল থেকে বাংলাদেশিরা ডিভি লটারির জন্য আবেদন করতে পারছেন না। ২০১২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড তথা, বৈধভাবে থাকার জন্য ডিভি লটারির আওতায় ছিল বাংলাদেশ।

মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, ২০২৪ সালের এই ডাইভারসিটি ভিসা প্রোগ্রামের জন্য তারা কোনো কাগজের আবদনপত্রে আবেদনের অনুমতি দেবে না। যুক্তরাষ্ট্রে অধিবাসীদের বৈচিত্র্য তুলে ধরার প্রয়াসে কংগ্রেস বিশ্বব্যাপী অভিবাসীদের জন্য প্রতি বছর ৫০ হাজারেরও বেশি গ্রিনকার্ড অনুমোদন করে থাকে।

বাংলাদেশ থেকে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি অভিবাসী এখন পর্যন্ত ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন। মূলত অধিক সংখ্যায় বাংলাদেশি অভিবাসী হওয়ার কারণে বাংলাদেশ থেকে আপাতত ডিভি লটারিতে আবেদনের সুযোগ রাখা হচ্ছে না।

প্রার্থীদের একাদিক আবেদন করার বিষয়ে সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। একাদিক আবেদনকারীর আবেদন প্রযুক্তির মাধ্যমে শনাক্ত এবং বাতিলের কথাও বলা হয়েছে। কিন্তু স্বামী-স্ত্রী আলাদা দুটি আবেদন করতে পারবেন।