NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বেইজিংয়ে সিপিসি’র কুড়িতম জাতীয় কংগ্রেস শুরু


সুবর্ণা,বেইজিং: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:২২ পিএম

বেইজিংয়ে সিপিসি’র কুড়িতম জাতীয় কংগ্রেস শুরু

১৬ অক্টোবর সকাল ১০টায় বেইজিংয়ের গণমহাভবনে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কুড়িতম জাতীয় কংগ্রেস শুরু হয়েছে। ২৩০০ জনেরও বেশি প্রতিনিধি ও বিশেষ আমন্ত্রিত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন। কংগ্রেস চলবে ২২ অক্টোবর পর্যন্ত।

উদ্বোধনী অধিবেশনে  সিপিসি’র সাধারণ সম্পাদক সি চিন পিং সিপিসি’র উনবিংশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনে তিনি বলেন, সিপিসি’র অষ্টাদশ জাতীয় কংগ্রসের পর ১০ বছর অতিক্রান্ত হয়েছে। এই ১০ বছরে চীনা কমিউনিস্ট পার্টি ও চীনা জনগণের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহ্যিক ও সুগভীর একাধিক তাত্পর্যপূর্ণ ঘটনা ঘটেছে। 

এ সময় চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শততম বার্ষিকী পালিত হয়েছে, চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র নতুন যুগে প্রবেশ  করেছে, এবং দারিদ্র্যবিমোচনের মাধ্যমে মধ্যম মানের সচ্ছল সমাজ গড়ে তোলার লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এ সব সাফল্য সিপিসি ও চীনা জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের ফল, যা চীনা জাতির উন্নয়নের ইতিহাসে সোনার অক্ষরে লিপিবদ্ধ থাকবে।

এবারের জাতীয় কংগ্রেসে সিপিসি’র ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির প্রতিবেদন, কেন্দ্রীয় ডিসিপ্লিন ইন্সপেকশন কমিশনের কর্মপ্রতিবেদন, আর সিপিসি’র সংশোধিত প্রবিধান পর্যালোচনা করা হবে এবং নতুন পর্যায়ের সিপিসি’র কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় ডিসিপ্লিন ইন্সপেকশন কমিশন নির্বাচন করা হবে।

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত টানা ৭৩ বছর ধরে ক্ষমতাসীন পার্টি হিসেবে দায়িত্ব পালন করে আসছে সিপিসি। সিপিসি’র জাতীয় কংগ্রস প্রতি ৫ বছর অন্তর একবার অনুষ্ঠিত হয়। সূত্র: সিএমজি।