NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই Uncovering the Cover of Researcher Ahmed H. Khan's Remarkable Book 'Pursuit of Divine Insight' গবেষক আহমেদ এইচ. খানের ব্যতিক্রমী গ্রন্থ ‘পারস্যুট অব ডিভাইন ইনসাইট’র মোড়ক উন্মোচন অবসান হলো বাংলাদেশের পুতুলনাট্য ও টেলিভিশন শিল্পের এক সোনালী অধ্যায়ের আলোর দিশারী- মুস্তাফা মনোয়ার দুটি ইতিহাসের মিলন: ২৫০ বছরের আমেরিকা, বাংলার উত্তরাধিকার এবং ভবিষ্যতের সংলাপ-আকবর হায়দার কিরন আড়াইশো বছরের বৃদ্ধ ঈগল - মোস্তফা সারওয়ার অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র
Logo
logo

স্থিতিশীল আন্তর্জাতিক শক্তি’ হিসেবে আবির্ভূত হচ্ছে চীন-রাশিয়া সম্পর্ক


আন্তর্জাতিক: প্রকাশিত:  ১০ জুলাই, ২০২৬, ১২:৪৩ এএম

স্থিতিশীল আন্তর্জাতিক শক্তি’ হিসেবে আবির্ভূত হচ্ছে চীন-রাশিয়া সম্পর্ক

১৯ মে সন্ধ্যায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি প্রতিনিধিদল নিয়ে বেইজিংয়ে পৌঁছান এবং তাঁর ২৫তম চীন সফর শুরু করেন। সফরকালে তিনি চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাথে বৈঠক করেন। এটি ছিল চলতি বছর দু’দেশের নেতৃবৃন্দের প্রথম বৈঠক। পাশাপাশি, এ বছরটি হচ্ছে চীন-রুশ কৌশলগত সমন্বিত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী এবং ‘সুপ্রতিবেশীসুলভ, বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের রুশ-চীন চুক্তি’ স্বাক্ষরের ২৫তম বার্ষিকী। এবারের বৈঠকটি বিশেষভাবে মানুষের নজর কেড়েছে। এতে অনেক সাফল্যও অর্জিত হয়েছে। দু’দেশের সম্পর্ক একটি আরও ফলপ্রসূ ও আরও দ্রুতগতির উন্নয়নের নতুন পর্যায়ে উন্নীত হয়েছে।  

এ নতুন পর্যায় ব্যাখা করতে গিয়ে বিশেষজ্ঞ লি ইং ছুয়ান বলেন, চীন-রুশ সম্পর্ক ১৯৯২ সাল থেকে অব্যাহতভাবে নতুন উচ্চতায় উঠে আসছিল। চলতি বছর চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়নের প্রথম বছর। রাশিয়ার উন্নয়নও চলতি বছর একটি গুরুত্বপূর্ণ বিন্দুতে এসে দাঁড়িয়েছে। দু’পক্ষের উন্নয়ন-কৌশলের সংযোগসহ একাধিক খাত নিয়ে আলোচনা করা দরকার। এজন্য এবারের রুশ প্রতিনিধিদলে অনেক অর্থনীতি-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হয়। এ ‘নতুন’-এর অর্থ হচ্ছে, আন্তর্জাতিক পরিস্থিতিতে নতুন পরিবর্তন ঘটেছে। এ ছাড়া, দু’পক্ষের বাস্তব সহযোগিতাও উন্নয়নের নতুন যুগে এসে পড়েছে। 

চীন ও রাশিয়া একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। দু’দেশের সম্পর্ক উন্নয়ন ও বৈশ্বিক শাসন-ব্যবস্থা উন্নয়নে এর কী ভূমিকা থাকতে পারে? এ সম্পর্কে বিশেষজ্ঞ লি ইং ছুয়ান বলেন, প্রথম দলিল দু’দেশের সম্পর্ক জোরদার করা সম্পর্কে। বতর্মানে দু’দেশের বাণিজ্যের আকার ২৫ বছর আগের সহযোগিতা চুক্তি স্বাক্ষরের সময় এবং ৩০ বছর আগে চীন-রুশ কৌশলগত সমন্বিত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার সময়ের চেয়ে সম্পূর্ণভাবে ভিন্ন। নতুন যুগে দু’পক্ষের দরকার অব্যাহতভাবে সার্বিক কৌশলগত সমন্বিত অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করা। এ দলিল এটি বাস্তবায়নের জন্য রোডম্যাপ হিসেবে কাজ করবে। 

তিনি আরও বলেন, দ্বিতীয় দলিল গোটা বিশ্বের কৌশলগত সহযোগিতা সম্পর্কে। এর মূল কথা হচ্ছে, বহুপাক্ষিক বিশ্ব গড়ে তোলার ক্ষেত্রে চীন ও রাশিয়া কিভাবে সহযোগিতা জোরদার করতে পারে। চীন-রাশিয়া সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্কে স্থিতিশীল উপাদান হিসেবে কাজ করছে, যা বিশ্বের বহুমেরুভিত্তিক উন্নয়নকে সামনে এগিয়ে নিয়ে যাবে। 

সূত্র:আকাশ-আলিম-শিশির,চায়না মিডিয়া গ্রুপ।