NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

পার্টির নিয়মানুবর্তিতা বা আইন ভঙ্গকারীকে শাস্তি পেতে হবে:সিয়াও পেই


শিশির, বেইজিং: প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:৩৯ এএম

পার্টির নিয়মানুবর্তিতা বা আইন ভঙ্গকারীকে শাস্তি পেতে হবে:সিয়াও পেই


 

দুর্নীতি দমনের লড়াইয়ে সামনে এগিয়ে যেত হবে, পিছনে নয়। দীর্ঘস্থায়ী এ যুদ্ধে জয় লাভ করতে হবে এবং দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থাকে উন্নত করতে হবে, যাতে আরও ফলাফল অর্জিত হতে পারে।

১৭ অক্টোবর চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) বিংশতম জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সংবাদ সম্মেলনে শৃঙ্খলা পরিদর্শন কেন্দ্রীয় কমিশনের উপ-সম্পাদক সিয়াও পেই এসব কথা বলেছেন।

তিনি জোর দিয়ে বলেন, দুর্নীতি দমন কখনও বন্ধ হতে পারে না। সিপিসির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর সাধারণ সম্পাদক সি চিন পিং প্রতিশ্রুতি দিয়েছেন যে বা যারাই হোক না কেন, তাদের অবস্থান যত উচ্চই হোক না কেন, যারা পার্টির নিয়মানুবর্তিতা বা আইন ভঙ্গ করবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জরিপে ৯৭.৪ শতাংশ মানুষ  মনে করে, সিপিসির কঠোরভাবে পার্টি পরিচালনা কাজ কার্যকর হয়েছে। তা ২০১২ সালের তুলনায় ২২.৪ শতাংশ বেশি।সূত্র : সিএমজি।