NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই Uncovering the Cover of Researcher Ahmed H. Khan's Remarkable Book 'Pursuit of Divine Insight' গবেষক আহমেদ এইচ. খানের ব্যতিক্রমী গ্রন্থ ‘পারস্যুট অব ডিভাইন ইনসাইট’র মোড়ক উন্মোচন অবসান হলো বাংলাদেশের পুতুলনাট্য ও টেলিভিশন শিল্পের এক সোনালী অধ্যায়ের আলোর দিশারী- মুস্তাফা মনোয়ার দুটি ইতিহাসের মিলন: ২৫০ বছরের আমেরিকা, বাংলার উত্তরাধিকার এবং ভবিষ্যতের সংলাপ-আকবর হায়দার কিরন আড়াইশো বছরের বৃদ্ধ ঈগল - মোস্তফা সারওয়ার
Logo
logo

রাজশাহীতে চকরাজাপুর ইউনিয়নে পুলিশ ফাঁড়ির শুভ উদ্বোধন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১২ জুলাই, ২০২৬, ১১:৫২ পিএম

রাজশাহীতে চকরাজাপুর ইউনিয়নে পুলিশ ফাঁড়ির শুভ উদ্বোধন

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :  

শনিবার ( ১১ জুলাই ২০২৬ )  চকরাজাপুর ইউনিয়ন বিএনপি কার্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে রাজশাহী জেলার চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার লক্ষ্যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘৭নং চকরাজাপুর ইউনিয়নে পুলিশ ফাঁড়ি’র শুভ উদ্বোধন করা হয়।  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের  সংসদ সদস্য  আবু সাইদ চাঁদ।   তিনি তাঁর বক্তব্যে বলেন, "চরাঞ্চলের মানুষের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই পুলিশ ফাঁড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অপরাধ দমন এবং জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশকে আরও তৎপর হতে হবে।"  উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের  ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি)  মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।   এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:  শাম্মী আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, বাঘা, রাজশাহী,  জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার, চারঘাট, রাজশাহী, জনাব মো. খালেদ হোসেন, সহকারী পুলিশ সুপার, চারঘাট-বাঘা সার্কেল, মো. সিরাজুল হক, অফিসার ইনচার্জ, বাঘা থানা, রাজশাহী, মো. আব্দুল মালেক, অফিসার ইনচার্জ, চারঘাট থানা, রাজশাহী।  অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন যে, এই নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের ফলে অত্র এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন ঘটবে এবং চরাঞ্চলের সাধারণ মানুষ অত্যন্ত দ্রুত ও সহজে আইনি সহায়তা লাভ করতে পারবেন।  উদ্বোধন শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুলিশ ফাঁড়ির নবনির্মিত কার্যালয়টি পরিদর্শন করেন।   অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সাধারণ জনতা উপস্থিত ছিলেন।