NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১৭, ২০২৬ | ১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই Uncovering the Cover of Researcher Ahmed H. Khan's Remarkable Book 'Pursuit of Divine Insight' গবেষক আহমেদ এইচ. খানের ব্যতিক্রমী গ্রন্থ ‘পারস্যুট অব ডিভাইন ইনসাইট’র মোড়ক উন্মোচন
Logo
logo

বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোনই পেল প্রাথমিকে বৃত্তি


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১৭ জুলাই, ২০২৬, ০২:২৩ এএম

বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোনই পেল প্রাথমিকে বৃত্তি

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

 নাটোরের বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে। উপজেলার জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে তিনজনই সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।  বৃত্তিপ্রাপ্ত তিন বোন হলো—তনোয়া ফাতেমা, তাসমিয়া মরিয়ম ও আয়েশা সিদ্দিকা। তারা জোনাইল এম এল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম সরকার ও গৃহিণী শিল্পী খাতুন দম্পতির সন্তান। তাদের বাড়ি উপজেলার জোনাইল বাজারপাড়া এলাকায়।  বর্তমানে তিন বোনই জোনাইল এম এল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।  তিন বোনের বাবা রেজাউল করিম সরকার বলেন, ‘তাদের জন্ম একসঙ্গে, বেড়ে ওঠাও একসঙ্গে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তাদের আগ্রহ ছিল। আমি ও তাদের মা সব সময় পড়াশোনার বিষয়ে সহযোগিতা করেছি। তারা নিজেরাও নিয়মিত পড়াশোনা করে এবং একে অপরকে সহযোগিতা করে।

আল্লাহর রহমত, পরিবারের অনুপ্রেরণা, তাদের পরিশ্রম ও শিক্ষকদের দিকনির্দেশনায় এ সাফল্য এসেছে।’ জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুন কেয়া বলেন, ‘তিন বোন ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। তারা ভদ্র ও বিনয়ী। তাদের এমন সাফল্যে আমরা আনন্দিত। আশা করি ভবিষ্যতেও তারা ভালো ফলাফল করবে।’  জোনাইল এম এল উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন বলেন, ‘তিনজনই বর্তমানে আমাদের বিদ্যালয়ে অধ্যয়নরত। আশা করি তারা ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত রাখবে।’  বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘একসঙ্গে জন্ম নেওয়া তিন বোনের একই সঙ্গে বৃত্তি পাওয়া একটি বিরল ঘটনা। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’