NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১, ২০২৬ | ১৬ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিগত চার-পাঁচ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা আগের মতোই ঘুষ খাচ্ছে: মির্জা ফখরুল চীন-ভারত নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের ইঙ্গিত নেই Dr. Mostofa Sarwar Clinches BILS Literary Award 2026 at International Rockland Retreat in New York প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর 'আমার ভেতরে বিচিত্রা এখনও প্রতি সপ্তাহেই প্রকাশিত হয় ' ‘আজ শুধু প্রেমের কথা হবে: তপুর গান’ – নিউইয়র্কে এক মনোমুগ্ধকর সন্ধ্যা সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট
Logo
logo

এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রথম দিনের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০১ আগস্ট, ২০২৬, ০২:৫০ এএম

এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রথম দিনের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রথম দিনের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত   শুক্রবার (৩১ জুলাই )  নওগাঁ মিশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ পুলিশের এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রথম দিনের লিখিত পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।  পরীক্ষা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ-এর  ডিআইজি  মো. আশিক সাঈদ।  এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ)  খন্দকার মো. শামীম হোসেন মহোদয়।  এ সময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলার  পুলিশ সুপার  মোহাম্মদ তারিকুল ইসলাম এবং বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।  উল্লেখ্য, রাজশাহী রেঞ্জের ৮টি জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা নির্ধারিত বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। নওগাঁ মিশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নওগাঁ ও বগুড়া জেলার প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন।  পরীক্ষা কেন্দ্রে প্রার্থীদের প্রবেশ, পরিচয় যাচাই, প্রশ্নপত্র বিতরণ, পরীক্ষা গ্রহণ এবং সার্বিক ব্যবস্থাপনায় সর্বোচ্চ শৃঙ্খলা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হয়। পরীক্ষার প্রতিটি ধাপ নিবিড়ভাবে তদারকি করেন উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, যাতে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়।  পরিদর্শনকালে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ দায়িত্বরত পুলিশ সদস্য ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সুষ্ঠু ও সফলভাবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানান।