NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬ | ২১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কারফিউ ভেঙে রাজপথে জনস্রোত, বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস শেখ হাসিনার পতনের পেছনে ছিল ‘গ্যাং অব ফোর’ বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসায় নতুন নিয়ম বিগত চার-পাঁচ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা আগের মতোই ঘুষ খাচ্ছে: মির্জা ফখরুল চীন-ভারত নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের ইঙ্গিত নেই Dr. Mostofa Sarwar Clinches BILS Literary Award 2026 at International Rockland Retreat in New York প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর 'আমার ভেতরে বিচিত্রা এখনও প্রতি সপ্তাহেই প্রকাশিত হয় ' ‘আজ শুধু প্রেমের কথা হবে: তপুর গান’ – নিউইয়র্কে এক মনোমুগ্ধকর সন্ধ্যা সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
Logo
logo

খড়কুটোর ঋতু - নন্দিনী লুইজা


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৬ আগস্ট, ২০২৬, ০২:৫০ এএম

খড়কুটোর ঋতু   - নন্দিনী লুইজা

খড়কুটোর ঋতু

নন্দিনী লুইজা

 

কিছু নদী থাকে,সমুদ্রের ঠিকানা জেনেও

মরুভূমির দিকে বয়ে যায়।

কিছু ফুল থাকে,দেবতার চরণে অর্ঘ্যের মতো

নিবেদিত হয়েও পাথরের বেদিতে শুকিয়ে থাকে। একটি বিশ্বাস- ধূপের ধোঁয়ার মতো,
ধীরে ধীরে হালকা হয় অদৃশ্য কোনো বেদিমূলে।

 

ভালোবাসারও এক গোপন ব্যাকরণ আছে,

যেখানে অধিকারের চেয়ে-

অপেক্ষার উচ্চারণ দীর্ঘতর,

আর ক্ষমাই হয়ে ওঠে, সবচেয়ে নিঃশব্দ ভাষা।

সংসারের দেয়ালে রঙিন আলপনা ঝুলে থাকে,

ঘরের প্রতিটি জানালায়, আলোর অনুশীলন,
অথচ অন্তঃপুরে অন্ধকারের শিকড় আরও গভীর; ভেতরের ঘরে ধুলোর স্তরে চাপা পড়ে যায় অসংখ্য বসন্ত।

বাইরের পৃথিবী সুখের প্রতিকৃতি এঁকে রাখে,
কেবল নিশীথের বাতাস জানে
কত পাতা ঝরে গেলে-
একটি বৃক্ষ এখনও সবুজ দেখায়।

তারপর একদিন দীর্ঘ হয় ঋতু-জল থাকে,তৃষ্ণা পায়;
একই আকাশের নিচে দুই ভিন্ন ঋতুর আগমন;

মধ্যরাত জানে-কতগুলো নক্ষত্র আলো ছাড়াই পুড়ে গেছে।

কোনো অলৌকিক আয়োজন নয়,
শুধু ক্লান্ত নদীর ধার ঘেঁষে-
ভেসে আসে এক টুকরো খড়।

ডুবন্ত জলরাশি,খড়কুটোর ওজন মাপে না;
শুধু টিকে থাকার সম্ভাবনাটুকু
তীরের সমান হয়ে উঠে। 

হয়তো সেই খড়কুটোরই অন্য নাম-
পুনর্জন্ম নয়,বেঁচে থাকার অবশিষ্ট আলো।

বয়স তখন-
আয়নার রূপালি ধুলোর ভেতর
নিঃশব্দে ঘুমিয়ে থাকে;
জেগে থাকে শুধু,অম্লান এক সবুজের স্মৃতি।

সমস্ত সম্পর্কের নাম,প্রেম নয়-

কিছু সম্পর্ক-সৃষ্টিকর্তার নীরব আশীর্বাদ,

যেখানে স্পর্শেরও প্রয়োজন হয় না,

শুধু থেকে যাওয়াটুকুই

জীবনের দীর্ঘতম কবিতা।