NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

নীরবতা মিশুক সেলিম


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৪:৩০ এএম

নীরবতা  মিশুক সেলিম

নীরবতা

মিশুক সেলিম

ওখানে দাঁড়িয়ে থেকো না, ভেতরে এসো।

দরজা খোলাই আছে;

কী করে বুঝলাম জানতে চাও?

নূপুরের ঝংকার নয়—

বেলিফুলের গন্ধ পেলাম, আমার প্রিয় বেলিফুল।

আগুনঝরা কৃষ্ণচূড়া, বেলি;

এমনকি রজনীগন্ধাও আজকাল

আমাকে উদ্বেলিত করে না!

বিচলিত করে না

অবহেলা অযত্নে পরে থাকা মানবসভ্যতা।

কেননা—

জেনে গেছি তুমি আসবে!

আগের মতোই ভালোবাসবে!

কিন্তু কেন এ সন্ধ্যেবেলা?

ভোরের আকাশ বলেছে— আজ তুমি আসবে!

অলস দুপুর বলেছে— তুমি আসবে!

শান্ত পুকুরের টলমল জল চুপিসারে বলেছে— তুমি আসবেই।

সত্যি সত্যি তুমি এলে;

শতাব্দীপ্রাচীন সন্ধ্যেবেলার গাঢ় নীরবতা হয়ে!