NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উদ্যোগে শিশুদের জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন


Abdur Razzak প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১৩ এএম

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উদ্যোগে শিশুদের জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে:

 "জন্ম নিবন্ধন ও সুরক্ষা নিশ্চিত করুন " এই প্রতিপাদ্য ও সামনে রেখে ৩,৭৫০ জন শিশুর জন্মদিন উপলক্ষে উদযাপন করেছে ঠাকুরগাঁয়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বুধবার ১৫ ই জুন,দুপুরে উপজেলার সদর অডিটরিয়ামে উক্ত কার্যক্রম টির আয়োজন করে সংস্থাটি। কি উপলক্ষে আলোচনা সভা ও জন্মদিনের উপহার হিসেবে শিশুদের মধ্যে বিভিন্ন প্রকারের ফল গাছের চারা বিতরণ ও বিছানার চাদর বিতরণ করা হয়। সংস্থাটির বার্ড ডে বাই সাংকস কর্মসূচির আওতায় শিশুদের কর্মসূচি শিশুদের জন্মদিন উপলক্ষে বিভিন্ন চারা ও বিছানা চাদর বিতরণ ছাড়াও কার্যক্রমের বেলন,ফেস্টুন উত্তোলন এর মাধ্যমে অনুষ্ঠানটি উদ্বোধন করেন আমন্ত্রিত প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশ দত্ত টিটু, পরে সংস্থাটির এরিয়া কো অর্ডিনেটর সিনিয়র ম্যানেজার স্বপন মণ্ডলের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম ও এ পি ম্যানেজার লিউ বাট সিসিম সহ অন্যান্যরা।অনুষ্ঠানে বক্তারা বলেন,এ ধরনের কার্যক্রম আরও জোরদার করলে স্কুলগামী শিশুরা পড়াশোনায় আগ্রহী হবে। অভিভাবকগণ নিজ উদ্যোগে বৃক্ষরোপণ উৎসাহ পাবে। শতভাগ শিশু জন্ম নিবন্ধনে ও শিশুর সুরক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করেন অতিথিরা। এছাড়াও বক্তাগণ বাল্যবিবাহ বন্ধ কার্যকরী পদক্ষেপ গ্রহণ, সামাজিক নিরাপত্তা জোরদার করণ, মাদকমুক্ত দেশ ও শিশু সহিংসতা প্রতিরোধ সহ বিভিন্ন সচেতনামূলক বিষয়ে বক্তব্য পেশ করেন। একটি করে সর্বমোট ৩,৭৫০ টি বিছানার চাদর এবং ৯ টি ফলের চারা আম, পেঁপে,পেয়ারা, লিচু এভাবে ৩৩,৭৫০ টি বিভিন্ন চারা বিতরণ করা হয় বলে জানান সংস্থাটির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিও বাট চিসিম।