NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চীন জলাভূমি সংরক্ষণের উচ্চমানের উন্নয়ন নিশ্চিত করবে:সি চিন পিং


লিলি,বেইজিং: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৭:৪৫ এএম

চীন জলাভূমি সংরক্ষণের উচ্চমানের উন্নয়ন নিশ্চিত করবে:সি চিন পিং

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ৫ নভেম্বর বিকেলে ভিডিওয়ের  মাধ্যমে উহান শহরে অনুষ্ঠিত জলাভূমি-বিষয়ক কনভেনশনে স্বাক্ষরকারীদের ১৪তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এক ভাষণ দিয়েছেন। 


‘জলাভূমি রক্ষা, ভবিষ্যৎ রক্ষা এবং জলাভূমির মাধ্যমে বিশ্বকে রক্ষার কার্যক্রমকে এগিয়ে নেওয়া’ শীর্ষক এই বক্তৃতায় প্রেসিডেন্ট সি বলেন, চীন মানুষ ও প্রকৃতির মধ্যে সম্প্রীতিময় সহাবস্থানের আধুনিকায়ন গড়ে তুলবে এবং জলাভূমি সংরক্ষণের উচ্চমানের উন্নয়ন নিশ্চিত করবে। চীন তার ‘জাতীয় উদ্যানের স্থানিক বিন্যাস পরিকল্পনা’ প্রণয়ন করেছে। চীন জাতীয় পার্ক স্থাপন করবে, যার আয়তন হবে ভূখণ্ডের প্রায় ১০ শতাংশ। 

তিনি বলেন, চীন প্রায় ১ কোটি ১০ লাখ হেক্টর জলাভূমি জাতীয় উদ্যান ব্যবস্থায় অন্তর্ভুক্ত করবে। জাতীয় জলাভূমি সুরক্ষা পরিকল্পনা এবং প্রধান জলাভূমি সুরক্ষা প্রকল্পগুলো বাস্তবায়ন করবে চীন। আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতাকে এগিয়ে নেবে, পরিযায়ী পাখির জন্য চীনের মধ্য দিয়ে যাওয়া চারটি রুটকে রক্ষা করবে, শেনচেন শহরে একটি ‘আন্তর্জাতিক ম্যানগ্রোভ সেন্টার’ প্রতিষ্ঠা করবে এবং গ্লোবাল কোস্টাল ফোরামের আয়োজনে সহায়তা করবে চীন। সূত্র:সিএমজি।