NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

জলবায়ু সম্মেলনে সিইজিএ প্রতিবেদন প্রকাশ


ওয়াং হাইমান,বেইজিং: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৫০ এএম

জলবায়ু সম্মেলনে সিইজিএ প্রতিবেদন প্রকাশ

 

সম্প্রতি মিসরের শারম এল শেখে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-২৭) ‘প্রকৃতি-ভিত্তিক সমাধান  প্রস্তাবে’র ভিত্তিতে ‘জলবায়ু ও জীব-বৈচিত্র্যের সহযোগিতামূলক ব্যবস্থাপনা’ শীর্ষক অধিবেশনে পরিবেশ রক্ষায় পৃষ্ঠপোষক ওয়েবসাইট সিইজিএ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 

সিইজিএ-এর নির্বাহী পরিচালক চাং রুই ইং প্রতিবেদন প্রকাশকালে বলেন, প্রাসঙ্গিক গবেষণা ও বিশ্লেষণে দেখা গেছে যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সিইজিএ সদস্যদের অভিযোজন কর্মের জন্য তাদের তহবিল সরবরাহ জোরদার করতে হবে, অভিযোজনের জন্য তহবিল বাড়াতে হবে এবং অভিযোজন ক্ষমতা ও জ্ঞানের উন্নয়ন করতে হবে।

২০২১ সালে সিইজিএ জাতিসংঘের জলবায়ু পরিবর্তন-বিষয়ক সম্মেলনে (কপ-২৬) জলবায়ু পরিবর্তন অভিযোজনের জন্য তহবিল কৌশলের উপর’ গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছিল। পরিবেশ রক্ষায় পৃষ্ঠপোষকদের বৈজ্ঞানিক বিষয়বস্তু এবং সমর্থনমূলক কৌশল প্রদান করা ছিল তার লক্ষ্য।

চাং রুই ইং আশা করেন যে এবারের প্রতিবেদনটি  সিইজিএ সদস্যদের এবং অন্যান্য পরিবেশ উন্নয়ন সংস্থাগুলোকে সমস্যা-ভিত্তিক, আরও দূরদর্শী এবং নেতৃস্থানীয় জলবায়ু পরিবর্তন অভিযোজন তহবিল গড়ে তুলতে সহায়তা করবে। সূত্র: ওয়াং হাইমান,সিএমজি।