NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চীন ও থাইল্যান্ডের মধ্যে বন্ধুত্ব হাজার বছরের


ওয়াং হাইমান,বেইজিং: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৫১ এএম

চীন ও থাইল্যান্ডের মধ্যে বন্ধুত্ব হাজার বছরের

 

ব্যাংককের প্রধানমন্ত্রী ভবনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে এপেক নেতাদের অনানুষ্ঠানিক সম্মেলন সফলভাবে আয়োজন করায় থাইল্যান্ডকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট সি। তিনি বলেন, চীন ও থাইল্যান্ডের মধ্যে বন্ধুত্ব হাজার হাজার বছর ধরে চলে আসছে এবং দুই দেশের জনগণ একে অপরকে ভাই-বোন বিবেচনা করেন। চীনের প্রেসিডেন্ট বলেন, চীন এবং থাইল্যান্ড একটি বহুমুখী কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব প্রতিষ্ঠার পর থেকে বিগত ১০ বছরে দুই দেশের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্ব অব্যাহতভাবে বিকশিত হচ্ছে। সেসঙ্গে ব্যাপক কৌশলগত সহযোগিতা গভীরতর হচ্ছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। 

তিনি বলেন, ‘চীন-থাইল্যান্ড সম্পর্ক উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দেয় বেইজিং। একটি নতুন ঐতিহাসিক যুগ-সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা থাইল্যান্ডের সঙ্গে মিলে ‘চীন ও থাইল্যান্ড একক পরিবার হিসেবে’ বিশেষ বন্ধুত্বকে এগিয়ে নিতে ইচ্ছুক। আরও স্থিতিশীল, আরও সমৃদ্ধ এবং আরও টেকসই চীন-থাইল্যান্ড অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে তুলতে চাই।’ 

প্রধানমন্ত্রী প্রায়ুথ চীনের কমিউনিস্ট পার্টির বিংশতম জাতীয় কংগ্রেসের সফল আয়োজন এবং পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে প্রেসিডেন্ট সি চিন পিং পুনর্নির্বাচিত হওয়ায় তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। 

থাই প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে প্রেসিডেন্ট সি’র নেতৃত্বে একটি সমাজতান্ত্রিক আধুনিক দেশ গড়ে তোলা, দ্বিতীয় শতবর্ষের লক্ষ্য অর্জন করা এবং চীনা জাতির মহান পুনরুত্থান প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ায় উজ্জ্বল সাফল্য অর্জন করতে সক্ষম হবে চীন। সূত্র: ওয়াং হাইমান,সিএমজি।