NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

আর্জেন্টিনাকে হারিয়ে সৌদি আরবের বিস্ময়


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:৩৯ এএম

আর্জেন্টিনাকে হারিয়ে সৌদি আরবের বিস্ময়

 

 


হারের স্বাদ ভুলতে বসা আর্জেন্টিনাকে যেন এক ঝটকায় মাটিয়ে নামিয়ে আনল সৌদি আরব। লিওনেল মেসির রেকর্ড গড়া গোলে শুরুটা প্রত্যাশিতই হয় লিওনেল স্কালোনির ‘অজেয়’ দলের। প্রথমার্ধে আরও তিনবার জালে বল পাঠায় তারা; কিন্তু সবগুলো আটকে যায় অফসাইডের ফাঁদে। এরপরই বিস্ময় হয়ে ধরা দেয় সৌদি আরব। পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের স্তব্ধ করে দিল এশিয়ার দেশটি।

লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার ‘সি’ গ্রুপের ম্যাচে সবাইকে অবাক করে দিয়ে ২-১ গোলে জয় তুলে নেয় সৌদি আরব। ৩৬ ম্যাচ পর হারের তেতো স্বাদ পেল আর্জেন্টিনা। এতে তাদের দ্বিতীয় রাউন্ডের পথটা হয়ে গেল কঠিন।

দ্বিতীয়ার্ধে গতিময় ফুটবলে বাজিমাত করে সৌদি আরব। অবশ্য কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরাও শুরুর দাপট ধরে রাখতে পারেনি পরের অর্ধে। হতাশাজনক ফুটবলে ১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ২ গোল হজম করল আর্জেন্টিনা।ডিফেন্স অনেক উপরে এনে মারাত্মক ঝুঁকি নিয়েছিল সৌদি আরব। আনহেল দি মারিয়া-লাউতারো মার্তিনেসরা অফসাইড ফাঁদ এড়াতে পারেনি। এগিয়ে যাওয়ার পর সৌদি আরব রক্ষণও সামাল দিয়েছে দারুণ দৃঢ়তায়।

আক্রমণাত্মক শুরুর পর দ্বিতীয় মিনিটেই গোলের জন্য প্রথম শট নেন মেসি। দূরের পোস্ট লক্ষ্য করে নেওয়া শট যতটা বাঁকাতে চেয়েছিলেন ততটা পারেননি। ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন মোহামেদ আল-ওয়াইস।

 

দশম মিনিটে ঠাণ্ডা মাথার স্পট কিকে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মেসি। একদিকে ডাইভ দেওয়ার ভান করে আগেভাগেই আরেক দিকে ঝাঁপিয়ে পড়েন সৌদি গোলরক্ষক। গড়ানো শটে পোস্ট ঘেঁষে বল জালে পাঠান আর্জেন্টিনা অধিনায়ক। বিশ্বকাপে তার সপ্তম গোল।

এই গোলে একটি কীর্তিও গড়া হয়ে গেল মেসির। দেশের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের চারটি ভিন্ন আসরে গোল করলেন তিনি।

এই নিয়ে সবশেষ ৫ ম্যাচে মেসির গোল হলো ১১টি, জাতীয় দলের হয়ে সব মিলিয়ে ৯২টি।

কর্নারের সময়ে ডি-বক্সে সৌদি আরবের একজন ফাউল করায় ভিএআর দেখে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

শুরুতেই পিছিয়ে পড়া সৌদি আরব জবাব দেয় আক্রমণাত্মক ফুটবলে। প্রতি-আক্রমণ থেকে ২২তম মিনিটে আবার জালে বল পাঠান মেসি। তবে তিনি নিজেই অফসাইডে থাকায় গোল মেলেনি।

 

পাঁচ মিনিট পর জালে বল পাঠান মার্তিনেস। এবার ভিএআরের সহায়তা নিয়ে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

অফসাইডের ফাঁদ কেটে বের হতেই পারল না আর্জেন্টিনা। ৩৫তম মিনিটে ফের জালে বল পাঠান মার্তিনেস। এবার অবশ্য আগেভাগেই পতাকা তোলেন লাইন্সম্যান।

অফসাইডের কথা চিন্তা করেই কি-না আক্রমণভাগের খেলোয়াড়রা একটু নিচে নেমে থাকায় এরপর ধার কিছুটা কমে যায় আর্জেন্টিনার। বল নিয়ন্ত্রণে রেখে চেষ্টা চালিয়ে যায় স্কালোনির দল। কিন্তু প্রথমার্ধে আর জালের দেখা পায়নি তারা।

আর্জেন্টিনাকে হারিয়ে সৌদি আরবের বিস্ময়

প্রথমার্ধে লক্ষ্যে একটিও শট রাখতে না পারা সৌদি আরব ৪৮তম মিনিটে সমতা ফেরায়। ডি-বক্সে বল পেয়ে আড়াআড়ি শট নেন সালেহ আল শেহরি। স্লাইড করা ক্রিস্তিয়ান রোমেরোর পায়ে লেগে দূরের পোস্ট ছুঁয়ে বল জড়ায় জালে!

ওই ধাক্কা সামাল দেওয়ার আগেই ৫৩তম মিনিটে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। বেশ কিছুক্ষণ আর্জেন্টিনার রক্ষণেই ছিল বল। কেউই ক্লিয়ার করতে পারেননি। ডি-বক্সের মাথায় আলগা বল পেয়ে যান যান সেলিম আল দাওয়াসারি। তিন জনকে কাটিয়ে বুলেট গতির শটে সৌদি আরবকে এগিয়ে নেন তিনি।