NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

পুলিশ সুপার আন্তঃ জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:৩৯ এএম

পুলিশ সুপার আন্তঃ জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


২৫-১১-২০২২  শুক্রবার জয়পুরহাট জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় ও জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জয়পুরহাট স্টেডিয়ামে পুলিশ সুপার আন্তঃ জেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে জয়পুরহাট জেলা বনাম দিনাজপুর জেলা। উক্ত খেলায় জয়পুরহাট জেলা ২-০ গোলের ব্যবধানে দিনাজপুর জেলাকে পরাজিত করে।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রশাসক, জয়পুরহাট, জনাব অধ্যক্ষ খাজা সামসুল আলম, চেয়ারম্যান, জেলা পরিষদ, জয়পুরহাট, জনাব আরিফুর রহমান রকেট সভাপতি জয়পুরহাট জেলা আওয়ামী লীগ ও প্রশাসক জেলা পরিষদ জয়পুরহাট, জনাব মোঃ জাকির হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ জয়পুরহাট, জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, মেয়র, জয়পুরহাট পৌরসভা, জনাব মাহবুব মোরশেদুল আলম লেবু, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, জয়পুরহাট এবং সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ নূরে আলম মহোদয়। সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ উভয় দলের খেলোয়ারদের সঙ্গে কুশল বিনিময় করে পুলিশ সুপার আন্তঃ জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল ম্যাচের খেলা উদ্বোধন করেন। ফাইনাল ম্যাচ শেষে জয়পুরহাট জেলা ১ম স্থান, দিনাজপুর জেলা ২য় স্থান অধিকার করায় জয়পুরহাট জেলাকে চ্যাম্পিয়ন পুরুষ্কার হিসাবে চ্যাম্পিয়ন ট্রফি ও ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং দিনাজপুর জেলাকে রানার্সআপ ট্রফি ও ৫০,০০০০/- (পঞ্চাশ হাজার) টাকা প্রদান করা হয়।