NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

বেইজিং ফেংথাই এখন এশিয়ার বৃহত্তর রেলস্টেশন


মশিউর আনন্দ প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১২ এএম

বেইজিং ফেংথাই এখন এশিয়ার বৃহত্তর রেলস্টেশন

 

 

নিউইয়র্ক বাংলা ডেস্ক রিপোর্ট:

প্রায় চার বছর ধরে সংস্কারের পর চীনের বেইজিংয়ের ফেংথাই রেলস্টেশন নতুন চেহারা নিয়ে সবার সামনে হাজির হয়েছে। ২০ জুন রেলস্টেশনটি চালু করা হয়। যা বেইজিংয়ের প্রথম রেলস্টেশন এবং পুন:র্নির্মাণের পর এটি এশিয়ার বৃহত্তম রেলস্টেশনে পরিণত হয়েছে।

 

বেইজিং ফেংথাই রেলস্টেশন চীনের রেলপথের শত বছরের উন্নয়নের সাক্ষী। বেইজিংয়ে সাতটি বড় আকারের যাত্রী পরিবহন স্টেশন এবং দু’টি আন্তর্জাতিক বিমানবন্দর আছে। 

 

বেইজিং ফেংথাই রেলস্টেশন ১৮৯৫ সালে নির্মাণ শুরু হয়। যা বেইজিংয়ে সবার আগে তৈরি রেলস্টেশন। রাজধানীর নির্মাণকাজ এবং রেলপথ উন্নয়নের সঙ্গে সঙ্গে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে রেলস্টেশনটির পুন:র্নির্মাণ শুরু হয়। বর্তমানে স্টেশনের আয়তন ৪ লাখ বর্গমিটার। ঘণ্টায় সর্বোচ্চ ১৪ হাজার যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করতে পারে।