NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

১৯৪৮ সালে পাকিস্তান পার্লামেন্টে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম দাবী তোলেন অন্যতম রাষ্ট্রভাষা হওয়া উচিত বাংলা


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৪০ এএম

১৯৪৮ সালে পাকিস্তান পার্লামেন্টে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম দাবী তোলেন অন্যতম রাষ্ট্রভাষা হওয়া উচিত বাংলা

পাকিস্তানের মাটিতে বাংলা ভাষার জন্য আওয়াজ তোলা প্রথম মানুষটি কে জানেন? না তাঁর নামটা খুব বেশি মানুষ জানেন না। ওনাকে একরকম সাইড লাইন করে দেওয়া হয়েছে।

উনি হলেন ধীরেন্দ্রনাথ দত্ত। স্বাধীনতা সংগ্রামী শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত মহাশয় প্র্যাকটিস করতেন কুমিল্লা আদালতে। ওনার বন্ধু চিত্তরঞ্জন দাশের ডাকে কলেজে অধ্যাপক হন।

সেকালের শিক্ষিত পূর্ববঙ্গীয় হিন্দুদের মতন ধীরেন বাবুও দেশভাগের বিরোধী ছিলেন। কিন্তু যখন বুঝলেন যে সেটা আটকানো সম্ভব নয়, উনি নিজ মাতৃভূমি তে থেকে যাবার সিদ্ধান্ত নেন।

১৯৪৮ সালে পাকিস্তান পার্লামেন্টে বাঙালি  সদস্য হিসেবে করাচিতে উনিই প্রথম দাবী তোলেন যে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হওয়া উচিত বাংলা।

এবং ওনার জনপ্রিয়তা ও ওনার সাংগঠনিক শক্তিকে ভয় পেয়েই জিন্নাকে মাঠে নেমে বলতে হয় যে বাংলা ভাষাকে কোনমতে রাষ্ট্রভাষা তো দূরের কথা, কোন সরকারি স্বীকৃতি দেওয়া হবে না।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ওনাকে ও ওনার পুত্র দিলীপ দত্তকে তুলে নিয়ে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করে পাকিস্তানের খান সেনা। তখন ওনার বয়স ৮৪।

ছবিতে ১৯৫৭ এ ঢাকায় বক্তৃতা দিচ্ছেন স্বর্গীয় ধীরেন্দ্রনাথ দত্ত।