NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

অর্থনৈতিক বিশ্বায়নে চালিকাশক্তি যোগাবে চীন


শিশির, বেইজিং: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৩ এএম

অর্থনৈতিক বিশ্বায়নে চালিকাশক্তি যোগাবে চীন

 

আন্তর্জাতিক:সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক কর্মসভা। তাতে বলা হয়, আরও বেশি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং তার উত্তম ব্যবহার নিশ্চিত করবে চীন। সে সঙ্গে উন্মুক্তকরণের মান, বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতার মান জোরদার করা হবে।

বিদায়ী বছরের প্রথম ১০ মাসে চীনে মোট ১ ট্রিলিয়ন ৮৯ বিলিয়ন ৮৬০ মিলিয়ন ইউয়ান বৈদেশিক বিনিয়োগ ব্যবহার হয়েছে। উচ্চতর বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বৈদেশিক বিনিয়োগ ব্যবহারের অনুপাত ছিল ৩১.৭ শতাংশ।

চীন বিশ্বের ১৪০টি দেশ ও অঞ্চলের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং গেল ১০ বছরে নানা দেশের সঙ্গে ১৯টি অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে চীন। পাশাপাশি, দেশের অভ্যন্তরে ২১টি অবাধ বাণিজ্য পরীক্ষমূলক এলাকা ও হাইনান অবাধ বাণিজ্য বন্দর নির্মাণ করেছে। 

২০২১ সালে  বিশ্ব বাণিজ্যের পরিমাণে চীন ও তার অবাধ বাণিজ্য অংশীদারদের মধ্যে বাণিজ্যের অনুপাত  ১৭ শতাংশ থেকে বেড়ে ৩৫ শতাংশে দাঁড়িয়েছিল।

বিশ্ব উন্মুক্তকরণ প্রতিবেদন-২০২২ অনুযায়ী, ২০১২-২০২০ সালে চীনের উন্মুক্তকরণ সূচক ৫.৬ শতাংশ বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক বিশ্বায়নের গুরুত্বপূর্ণ শক্তিতে  পরিণত হয় বেইজিং। সূত্র: শিশির,সিএমজি।