NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

বিজয়ের আনন্দে মাতি শিরোনামে ' ছড়াটে '


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:৩৭ এএম

বিজয়ের আনন্দে মাতি  শিরোনামে ' ছড়াটে '

 

 

 

নিউইর্য়কে ' বিজয়ের আনন্দে মাতি ' শিরোনামে 'ছড়াটে ' উদযাপন করলো মহান বিজয় দিবস- ২০২২।  গত ১৬ ডিসেম্বর জ‍্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা-তে অনুষ্ঠিত আয়োজনটি ছিলো অত্যন্ত হৃদয়গ‍্রাহী ও উৎসবমুখর। বৃষ্টিস্নাত ও বৈরী  আবহাওয়া মধ্যেও দর্শক সমাগম ছিলো উল্লেখযোগ্য।

সমবেতভাবে বাংলাদেশের  জাতীয় সঙ্গীত  পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন ছড়াটে-র কর্ণধার কবি ছড়াকার শামস্‌ চৌধুরী রুশো। বীর মুক্তিযোদ্ধা  ড. নূরুন নবী ও বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারায় তাঁদের পাঠানো বার্তা পড়ে শোনানো হয়। অনুষ্ঠানে আগত সর্বকনিষ্ঠ অতিথি মায়ামিন সিরাজীকে দিয়ে বিজয় দিবসের মনোরম কেক কাটানো হয়।শুভেচ্ছা বক্তব্য রাখেন লেখক সাংবাদিক হাসান ফেরদৌস, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্ট-বাফা'র কর্ণধার ফরিদা ইয়াসমিন, সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, লেখক সাংবাদিক আকবর হায়দার কিরণ ও শিল্পী আখতার আহমেদ রাশা।দেশাত্মবোধক গান গেয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত  করেন সঙ্গীতশিল্পী তাহমিনা শহীদ, মেরিস্টেলা আহমেদ শ‍্যামলী ও শিশুশিল্পী রাজদীপ। আমেরিকায় জন্ম ও বেড়ে ওঠা শিশু লামমিম ও মাহরুস সিরাজী ছড়া পড়া ও বাংলা শেখার আগ্রহ বিশেষভাবে প্রশংসিত হয়েছে। কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী গোপন সাহা। স্বরচিত কবিতা পাঠ করেন কবি বেনজির শিকদার, কবি রানু ফেরদৌস, কবি সুমন শামসুদ্দিন, কবি স্বপ্ন কুমার প্রমুখ। ছড়াপাঠ করেন ছড়াকার সজল আশফাক,  ছড়াকার মানিক রহমান, ছড়াকার শওকত রিপন ও ছড়াকার শহীদ উদ্দিন।


সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কমিউনিটি এক্টিভিস্ট সংগঠক রোশনা শামস্‌ ললি। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি শাহীন দিলওয়ার।