NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

২০২৩ সাল হলো চীনের খরগোশ বর্ষ


রুবি,বেইজিং: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৩০ এএম

২০২৩ সাল হলো চীনের খরগোশ বর্ষ

 


আন্তর্জাতিক:২২ ডিসেম্বর চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) তার ২০২৩ সালের বসন্ত উৎসবের গালা অনুষ্ঠানের লগো ও মাসকট প্রকাশ করেছে। মাসকটের নাম ‘থু ইউয়ান ইউয়া’। চীনা ভাষায় থু-এর অর্থ খরগোশ। ২০২৩ সাল হলো চীনের খরগোশ বর্ষ। গালা অনুষ্ঠানের প্রতিপাদ্য হবে ‘সমৃদ্ধ নতুন যুগের চীন, দিন দিন বদলে যাওয়া সুন্দর জীবন’। 

জানা গেছে,  অনেক দর্শকের পছন্দঅনুসরণে অনলাইন জরিপের ফল অনুযায়ী সফ্ট ও কিউট ‘থু ইউয়ান ইউয়ান’কে নির্বাচন করা হয়েছে। এটি গত ৪০ বছরে চীনের বসন্ত উৎসবের গালা অনুষ্ঠানে সিএমজির প্রথম মাসকট আইপি। 
থু ইউয়ান ইউয়ানের পাশাপাশি সবার চোখ পড়ছে গালা অনুষ্ঠানের লগো’র ওপর। খরগোশের দৌড়ানোর ভঙ্গি থেকে লগোতে চীনা শব্দ ‘মাও’ লেখা হয়েছে,তাতে চীনের নতুন অগ্রযাত্রার প্রতীক এবং চীনা শব্দের সৌন্দর্য ফুটে উঠেছে। 

শুধু দর্শকদের পছন্দ নয় এবং চীনা সংস্কৃতির সৌন্দর্য নয়, বরং থু ইউয়ান ইউয়ানে রয়েছে চীনের বিজ্ঞানীদের গবেষণার অগ্রগতিও। আন হুই প্রদেশের মু শু খরগোশহলো বিশ্বের সবচেয়ে প্রাচীন খরগোশ, যা প্রায় ৬ কোটি ২০ লাখ বছরের প্রাচীন। চীনের বিজ্ঞান একাডেমির লি ছুয়ান কুই এটি আবিষ্কার করেছেন এবং এর নাম দিয়েছেন। থু ইউয়ান ইউয়ানের সামনের চারটি দাঁত আন হুই’র সে খরগোশের অনুকরণে মাসকটে ব্যবহৃত হয়েছে। 

বিশেষজ্ঞরা বলছেন, মাসকট থু ইউয়ান ইউয়ান  চীনের ঐতিহ্যবাহী রাশিচক্রের খরগোশ নয়,  বরং চীনের পূর্বপুরুষ সাদা খরগোশ,যাতে রয়েছে চীনের বিজ্ঞানীদের অনুসন্ধান চেতনা।

জানা গেছে, কুয়ান শান ইউয়ান গ্যালারির মহাপরিচালক এবং প্রধান নকশাকারী ছেন সিয়াং পো এবং বসন্ত উৎসবের নকশাকারী দল ৪ মাস ধরে কাজ করে মাসকট থু ইউয়ান ইউয়ান তৈরি করেছেন। সূত্র: রুবি,সিএমজি।