NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

আদমদিঘীর ছাতিয়ানগ্রাম ইউ পি, কার্যালয়ে পেট্রোল বোমা বিস্ফোরণ


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:২৪ এএম

আদমদিঘীর ছাতিয়ানগ্রাম ইউ পি, কার্যালয়ে পেট্রোল বোমা বিস্ফোরণ

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :


বগুড়ার আদমদিঘী উপজেলার ১ নং ছাতিয়ানগ্রাম ইউ পি কার্যালয়ে পেট্রোল বোমা বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দিবাগত রাতে ১.৩০ মিনিটে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদে ঘটনা টি ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ইউ পি চেয়ারম্যান আব্দুল হক (আবু)।

জানা গেছে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউ পি কার্যালয়ে চেয়ারম্যানের কক্ষ লক্ষ করে দৃর্বত্তরা ৪ টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় বোমা বিস্ফোরণ হলে ডিজিটাল উদ্যোক্তার কক্ষের জানালার একাংশ পুড়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দ পেয়ে আশ- পাশের বসত বাড়ি থেকে লোকজন এবং পরিষদে নৈশ‍্য কালিন দায়িত্বে থাকা এক গ্রাম পুলিশ দৌড়ে বেড়িয়ে আসেন। ঘটনা টি বতর্মানে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে।

ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান আব্দুল হক (আবু) জানান, ইউনিয়ন পরিষদের পাশের রাস্তা থেকে ইউ পি কার্যালয়ে বোমা নিক্ষেপ করা হয়। কিন্তু যারা ঘটনা টি ঘটিয়েছে তাদের কাউকে চিহ্নিত করা যায় নি। এ ঘটনায় মামলা দায়েরের জোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

তবে ধারণা করা হচ্ছে, এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য বি এন পি -জামায়াতের লোকজন ঘটনাটি ঘটাতে পারে।

আদমদিঘী থানার অফিসার ইনচার্জ ( ওসি) রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে এস আই তারেক রহমানের নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি দল ও ডিএসবি সদস্যগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে কাঁচের সেভেন আপের ভাঙ্গা অংশ বোতলের মধ্যে পাটের সলতা এবং কেরোসিন তেলের গন্ধ পাওয়া যায়, কেউ ক্ষতিগ্রস্ত হয় নি। এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য দৃর্বত্তরা ঘটনাটি ঘটাতে পারে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে সুত্রে জানা গেছে।